ভাবো না

 ভাবো না 

খাদিজা বেগম 


তোমায় ছাড়া এই মনে নেই 

অন্য কোন ভাবোনা,

তোমায় ছেড়ে স্বর্গ পেলেও 

সেথায় আমি যাবো না।।


তোমার বুকের মধ্যখানে 

আমায় রেখো আদরে, 

রোজ জড়িয়ে রেখো আমায় 

তোমার প্রেমের চাদরে।

আমি শুধু তোমার জন্য 

অন্য কারো হবো না।।


জল তরঙ্গ থাকে যেমন 

জলের বুকের ভিতরে,

তেমন করে রেখো আমায় 

তোমার কোমল অন্তরে।।


খুব গোপনে ভালবেসে 

তোমায় রাখবো জড়িয়ে,

ভালোবেসে বেসে তোমার 

হৃদয় দেবো ভরিয়ে।

তোমায় ছাড়া কোন খানে

 আমি শান্তি পাবো না।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো