আত্ম তৃপ্তি

 আত্ম তৃপ্তি 

খাদিজা বেগম 


ফুল সব সময় গাছে রয় না 

ঝরে ঝরে পড়ে মাটির বুকে,

মানুষগুলো ফুলের মতন 

ঢলে পড়ে যায় মরণের মুখে।।


ঝরে যাবার আগে যেমন 

ফুল ছড়িয়ে দেয় তার বুকের সুবাস, 

মানুষ তেমন ছড়িয়ে যায় 

মারা যাবার আগে নিজের সুকাজ।

ত্যাগের মাঝে যে সুখী হয়

তাকে দেখে পালিয়ে যায় দুখে।


তার সুবাসের বিনিময়ে

ফুল প্রতিদান চায়না কারো কাছে, 

তত সময় সুবাস ছড়ায় 

ফুল যত ক্ষণ তার ঘ্রাণ নিয়ে বাঁচে।


ফুলের মতন মানব জীবন 

আপন মনে জ্ঞান ছড়িয়ে যাবে,

জ্ঞানের আলোয় ভরবে ভুবন

তাই দেখে সে আত্ম তৃপ্তি পাবে।

অন্যের দুঃখ তাড়িয়ে সে 

নিজের মত থাকবে মহা সুখে।।



Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো