পাবার আশায়
পাবার আশায়
খাদিজা বেগম
ভালোবাসা পাবার আশায়
তোমায় আমি ভালো বাসিনি,
ভালোবাসা পাবার ভাগ্য
হয় তো আমি নিয়ে আসিনি।।
যদি আমার ভালোবাসা
কেঁদে কেঁদে জাগে প্রতি রাত,
জানি তুমি ভালবেসে
তবু এসে ধরবে না এই হাত।
তোমার প্রেমে মন ফেসেছে
ভাগ্য ভালো বিবেক ফাসিনি।।
খুব সকালে সূর্য ওঠে
আপন মনে আলো দিয়ে যায়
পুষ্প ফোটে গন্ধ বিলায়
তারা কোন প্রতিদান কি চায়।।
আমি আপন হই বা না হই
কিংবা না হই কারো প্রিয়জন,
মনকে দেবো এই সান্তনা
তুমি আছো আমার আপনজন।
তোমাকে না পাবার ব্যথায়
চোখের জলে আমি ভাসিনি।।
Comments
Post a Comment