ভুল মানুষ

 ভুল মানুষ

খাদিজা বেগম 


ভালোবেসে এই বুকেতে 

যারে আমি দিয়েছিলাম ঠাঁই,

তার বুকেতে অন্য কেহ 

সেথায় আমার কোন জায়গা নাই।।


যার ভাবনায় রাত্রি জেগে 

চেয়ে থাকতো আমার দুটি চোখ,

অন্যের সাথে রাত্রি কাটায় 

আমার কথা না ভেবে সেই লোক। 

যে আমারে পর পর জানে 

তবু কেন আমি তারেই চাই।।


এতো ভালবাসলাম যারে 

সে বাসেনি আমারে এক চুল,

না জানিয়া না ভাবিয়া 

ভালবেসে করলাম মস্ত ভুল।।


তার বিরহে কেঁদে কেঁদে 

ঝরে গেছে দুই নয়নের জল,

বেশি ভালো বাসলে বুঝি

এমনি হয় ভালবাসার ফল।।

ভুল মানুষকে ভালোবেসে 

জীবন আমার জ্বলে পুড়ে ছাই।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো