প্রেম জেগেছে

 প্রেম জেগেছে 

খাদিজা বেগম 


ঢেউ লেগেছে ঢেউ লেগেছে 

মন যমুনায় ঢেউ লেগেছে, 

প্রেম জেগেছে প্রেম জেগেছে 

মনের মাঝে প্রেম জেগেছে।।


তোমার চোখের দৃষ্টি যেন 

তীরের মত বিঁধলো বুকে, 

আমি যেন ঘায়েল হলাম 

প্রেম মাখানো তীরের মুখে।

তীর বেঁধেছে তীর বেঁধেছে 

হৃদ মাঝারে তীর বেঁধেছে।।


তোমার মুখের হাসি যেন 

ছুরির মত খুব ধারালো, 

ওই হাসিতে কখন যেন 

আমার প্রেমিক মন হারালো।।


যেমন করে দিবানিশি 

ঢেউয়ের পিছে ঢেউ ছুটে যায়, 

তেমনি করে আমার এমন 

তোমার পিছে ছুটে বেড়ায়।

তোমার হাতের জাদু লেগে 

আমার মনের প্রেম উসকেছে।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো