কথার কাঁটা
কথার কাঁটা
খাদিজা বেগম
ফুলের কাঁটা হাতে বেঁধে
পথের কাঁটা বেঁধে দু'পায়,
কথার কাঁটা হৃদয় বেঁধে
মাছের কাঁটা বেঁধে গলায়।।
হাতের কাঁটা পায়ের কাঁটা
খুব সহজে ওঠানো যায়,
গলার কাঁটা তুলতে গেলে
কাঁটার বিষে বিষে কাঁদায়।
সাপের বিষের চেয়েও বিষ
বেশি থাকে কথার কাঁটায়।।
সকল কাঁটা তোলা গেলেও
কথার কাঁটা তোলা যায় না,
সাবধান থেকো তোমার কথায়
কেহ কষ্ট যেন পায় না।।
কথার কষ্ট এমন কষ্ট
বুকেতে হয় রক্তক্ষরণ,
কথার কষ্টে মন মরে যায়
জিন্দা মরা থাকে জীবন।
কারো হৃদয় না পুড়ে যে
চোখ রাঙানো অগ্নি কথায়।।
Comments
Post a Comment