ফুটবে হাসনাহেনা

 ফুটবে হাসনাহেনা 

খাদিজা বেগম 


সব ভাবনা তুই ভাবিস না 

কিছুটা তার জন্যে রেখে দেনা,

তোর জীবনের অলি গলি

দুঃখ কষ্ট সবকিছু তার চেনা।।


তোর সমস্যার সব সমাধান 

জমা আছে শুধু তারি হাতে,

তার কাছে তুই সব বলে দে 

পবিত্র মন নিয়ে মোনাজাতে।

হারা জেতা পরের কথা 

শেষ পর্যন্ত যুদ্ধ করে সেনা।।


কাল কি হবে ভেবে ভেবে 

আজ ডুবিস না অন্ধকারের জলে,

শক্ত করে রাখ মনোবল 

আশার সূর্য উঠবে সকাল হলে।।


তোর জীবনের মেঘগুলো সব 

বৃষ্টি হয়ে ঝরে ঝরে পড়বে,

তোর আকাশে আলো হয়ে 

সোনার রবি ঝলমল ঝলমল করবে।

শক্ত করে হাল ধরে থাক

তোর জীবনেও ফুটবে হাসনাহেনা।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো