সকাল আসবে
সকাল আসবে
খাদিজা বেগম
আঁধার যতই ঘনিয়ে আসুক
আসবেই তো সকাল আসবে,
খরায় চৌচির হলেও বুক
আবার বৃষ্টির জলে ভাসবে।।
খুব সকালে সূর্য যখন
সোনার আলো নিয়ে ছুটবে,
গাছে গাছে ডাকবে পাখি
বনে বনে পুষ্প ফুটবে।
তেমনি তো কান্না গুলো
সময়ের হাত ধরে হাসবে।।
একি ভাবে যায় না জীবন
একি ভাবে বয় না নদী,
বদলে যাবার এই ধারাতে
তাই বদলাবো নিরবধি।।
ফুল ঝরে যায় তবুও তো
যেতে যেতে সুবাস ছড়ায়,
ফুলের মত না হলেও
কিছু রেখে যাব ধরায়।
এমন কর্ম কেউ করোনা
যার কারণে নিজে ফাঁসবে।।
Comments
Post a Comment