আমি কোথায়

 আমি কোথায় 

খাদিজা বেগম 


যারে আমি পোশাক পরাই

খাবার খাওয়াই অনেক যতন করে, 

সে তো একটা মাটির খাঁচা 

মাটি হবে আমার মরার পরে।।


কত কিছু দেখলাম আমি 

দেখলাম না আমাকে এক পলক,

যা দেখেছি দুই নয়নে 

সবি শুধু মিথ্যা মায়ার ঝলক।

আমি কোথায় সে বা কোথায় 

যে দিয়েছে এই আমাকে গড়ে।।


কেমন করে চিনবো আমায় 

আমায় আমি দেখিনি তো আজো,

এই আমি তো সেই আমি না 

যে আমি টা এত সাধু সাজো।।


তুমি আমি আমরা কোথায় 

আমি পাইনি আজো কাউকে খুঁজে,

সঠিক পথে রেখো আমায় 

যাই না যেন ভুল পথে না বুঝে।

তোমাকে না পাবার ব্যথা 

এই নয়নে অশ্রু হয়ে ঝরে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো