প্রাণ নিয়ে যাও

 প্রাণ নিয়ে যাও

খাদিজা বেগম 


ওরা তোমার কেমন সৃষ্টি 

যারা বিশ্বাসঘাতক মিথ্যাবাদী, 

অন্যায় করে করে আবার 

অন্যজনকে সাজায় অপরাধী।।


চোরের মায়ের বড় গলা 

সাধু জনের দুই নয়নে বৃষ্টি,

তুমি দয়ার সাগর হয়েও

কেন তোমার এত কঠিন সৃষ্টি। 

তোমার দেয়া প্রাণ নিয়ে যাও 

এই ফরিয়াদ করছি ফরিয়াদী।।


এত কান্না এত কষ্ট 

কেমন করে চেয়ে চেয়ে দ্যাখো, 

দুটি মতের দুটি মানুষ 

কেমন করে একি জায়গায় রাখো।।


নির্মম, নিষ্ঠুর এই পরিক্ষা 

পারব না আর এই পরীক্ষা দিতে, 

একটুখানি শান্তি পেতাম 

তুমি যদি আমায় তুলে নিতে।

দয়াল আমায় মুক্ত কর 

মাপ করে দাও শোনো হে আজাদী।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো