অনাবাদি জমি
অনাবাদি জমি
খাদিজা বেগম
অনাবাদি জমি আমার
উদাস চাষী করলো না তো চাষ,
তাইতো আমার সুখ হলো না
দুঃখে দুঃখে কাটে বারো মাস।।
কত মৌসুম এলো গেলো
তবু চাষা বাইলো না তার হাল,
এমনি করে আমার জমি
অনাবাদি থাকবে কত কাল?
তুমি আমার জমির মালিক
এই জমিতে তোমার বসবাস ।।
আশায় আছি আসবে চাষা
সাথে নিয়ে লাঙ্গল-জোয়াল মই,
মন বিছিয়ে বসতে দেব
খেতে দেবো খই মাখানো দৈ।।
অনাবাদি জমি আমার
চাষ করে দাও চাষের মৌসুম যায়,
এই জমিনে ফলবে ফসল
আমারও তো দেখতে মনে চায়।
অনাবাদি জমি যেন
প্রাণ বিহনে পড়ে থাকা লাশ।।
Comments
Post a Comment