উপায় তো নাই
উপায় তো নাই
খাদিজা বেগম
প্রাণ জুড়াতে চাই তোমাকে
মন জুড়াতেও তোমাকে চাই,
তুমি ছাড়া ভালো থাকার
অন্য কোন উপায় তো নাই।।
তানহা তানহা লাগেরে খুব
আমার তানহা তানহা লাগে,
তোমার সাথের সারাজীবন
আমার থাকার ইচ্ছা জাগে।
তোমার চোখের অগ্নিদৃষ্টি
আমায় পুড়ে করেছে ছাই।।
কত ভালোবাসি তোমায়
জানে জানে আল্লাহ জানে,
সকল বাঁধন ছিড়ে এলাম
তোমার ভালোবাসার টানে।।
তুমি আমার ভালো লাগা
তুমি আমার ভালোবাসা,
এই জীবনে তোমায় ছেড়ে
বেঁচে থাকার নেই তো আশা।
ভুবন ছেড়ে চলে যাব
আমি যদি তোমায় না পাই।।
Comments
Post a Comment