জান্নাতে ফুল

 জান্নাতের ফুল 

খাদিজা বেগম 


তুমি আমার জান্নাতের ফুল 

আদর করে আগলে রাখবো গলে, 

তোমায় কত ভালবাসি 

তা বোঝানো যাবে না তো বলে।।


তোমাকে না দেখলে পরে 

দুই নয়নে আমার ব্যথা ঝরে, 

কাছে কাছে থেকো প্রিয় 

আর থেকো না দূরে দূরে সরে। 

তোমার সাথে মন হারাবো 

ভেসে যাব ভালবাসার জলে।।


তুমি যেন হাসনা হেনা 

তোমার ঘ্রানে নেশা নেশা লাগে,

তোমার চোখে চোখ পড়িলে 

মনে মনে মিলনের স্বাদ জাগে।।


তুমি আমার সেরা তোফা  

উপর ওয়ালার নিজের হাতে দেওয়া,

তোমায় পেয়ে সব পেয়েছি 

এই জীবনে আর কিছু নেই চাওয়া।

আজ মন হয় আমি যেন 

জান্নাত পেলাম তোমায় পাবার ফলে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো