টিপ টিপ জ্বলে
টিপ টিপ জ্বলে
খাদিজা বেগম
স্বপ্নের ঘোরে দেখলাম যারে
কপালে তার লাল টিপ টিপ টিপ জ্বলে,
পরনে তার রাঙা শাড়ি
যেন আমায় কাছে আসতে বলে।।
চুলের খোপায় জড়ানো ফুল
হাতে বাজে রিনিঝিনি চুড়ি,
মায়ায় ভরা তার দুটি চোখ
দৃষ্টি যেন প্রেম মাখানো ছুরি।
সে যেন ঐ ঝর্নার মত
চঞ্চল চরণ ফেলে হেঁটে চলে।।
চোখে চোখে ভাসে সেই মুখ
মন পারে না ভুলে যেতে তারে,
তার পরনের শাড়ি হয়ে
জড়াতে চাই তারে বারে বারে।।
তারে পেতে দিনে রাতে
হৃদয় দিয়ে জনে জনে খুঁজি,
তারে ছাড়া প্রাণ বাঁচে না
ছটফটিয়ে মরে যাব বুঝি।
তার পিরিতের আগুনে মন
মোমের মতন পুড়ে পুড়ে গলে।।
Comments
Post a Comment