সিগারেটের ফাঁদে
#সিগারেটের_ফাঁদে
খাদিজা বেগম
বন্ধু তুমি যেদিন থেকে
দুই আঙ্গুলে ঐ সিগারেট ধরো,
সেদিন থেকেই তুমি বন্ধু
সিগারেটের ফাঁদে গিয়েই পড়ো।।
তুমি ভাবছো শান্তি পাচ্ছো
সিগারেটের ধোঁয়ার টানে টানে,
আসলে তা মিথ্যা কথা
সত্যি কথা জ্ঞানীগুণী জানে।
সিগারেটের ধোঁয়ার মতন
নিজের জীবন আঁধার কেন করো?
ধূমপান একটি বদ অভ্যাস
এর কারণে অসুস্থ হয় জীবন,
সিগারেটের নিকোটিনে
ধীরে ধীরে ডেকে আনে মরণ।।
ধূমপানে হয় জ্ঞান বুদ্ধির ক্ষয়
জেনেশুনেই সে অপরাধ করে,
পরোপকার করবে কি আর
নিজেই বিপদ আনে নিজের তরে।
আজি ধূমপান ছেড়ে দিয়ে
আলোকিত নির্মল জীবন গড়ো।।
Comments
Post a Comment