কান্নার মাঝে সুখ

 কান্নার মাঝে সুখ 

খাদিজা বেগম 


কান্নার মাঝে সুখ খুঁজে পাই

যখন আমি কাঁদি দুই হাত পেতে, 

তোমার কাছে রেখো আমায় 

আর কোথাও আমি চাইনা যেতে।।


অনুভবে পাই তোমারে 

এই হৃদয়ের দৃষ্টি দিয়ে দেখি,

তুমি সত্য তুমি সুন্দর 

তুমি ছাড়া সব কিছুই মেকি।

তোমার আমার দেখা হবে 

সেই খুশিতে আমি থাকি মেতে।।


মাটি দিয়া ঘর বানাইয়া

তার ভিতরে সোনার মানুষ রাখো,

মানব মাঝে অন্তর দিয়া 

সেই অন্তরে তুমি আবার থাকো।


তুমি আমার সৃষ্টি কর্তা

আমি শুধু তোমার হাতের তৈরি,

ধ্বংস হয়ে যাব আমি 

আমার প্রতি তুমি হলে বৈরী।

তোমার নামের চাষ করেছি 

 কানায় কানায় ফসল দিও ক্ষেতে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো