রক্ত দিয়ে লেখা
রক্ত দিয়ে লেখা
খাদিজা বেগম
রক্ত দিয়ে লেখা আছে
স্বদেশ প্রেমের অগুনিত ইতিহাস,
দেশমাতাকে ভালোবেসে
যুগে যুগে সন্তানেরা হলো লাশ।।
দেশের জন্য হাসিমুখে
যারা যারা করেছে প্রাণ বলিদান,
কোনদিনও শোধ হবেনা
সেই দেশপ্রেমিক বীর শহীদদের প্রতিদান।
জীবন দিয়ে রক্ত দিয়ে
যারা গড়ে গেছে সুন্দর এই সমাজ।।
হৃদ গভীরের গভীর থেকে
তাদের প্রতি শ্রদ্ধা ভরা লাল সালাম,
তাদের রক্তের বিনিময়ে
স্বাধীন হলাম লাল সবুজের দেশ পেলাম।।
হাত হারালো পা হারালো
দুর্জয় দুর্বার দুঃসাহসী সেনারা,
প্রাণ হারালেও হার মানেনি
সেই যোদ্ধাদের নাই সাহসের কিনারা।
তাদের যেন ভুলে না যাই
যাদের জন্য করছিস সুখের বসবাস।।
Comments
Post a Comment