কথা দিয়ে ছিলে
কথা দিয়ে ছিলে
খাদিজা বেগম
এতো ভালোবেসে এত দূরে এসে
তুমি ভুলে যেতে বলেছ যখন,
চূর্ণ চূর্ণ হয়ে গেল মন
ভাঙ্গা কাঁচের চুড়ির মতন।।
টুকরা টুকরা এ মন আমার
বুকের ভিতরে কাঁটা হয়ে গাঁথে,
মন মেনে নিতে পারে না কিছুতে
কাল থেকে তুমি থাকবে না সাথে।
তোমাকে হারাবো এই ভেবে ভেবে
অঝোরে ঝরেছে নয়নে শ্রাবণ।।
কতদিন তুমি হাতে হাত রেখে
কথা দিয়েছিলে ভুলবে না কভু,
সাক্ষী রয়েছে আকাশ বাতাস
সাক্ষী রয়েছে আমাদের প্রভু।।
সেই তুমি আজ ভুলে যেতে বল
ভুলে যাবো বলে ভালো তো বাসিনি,
জনম জনম ধরে কাছাকাছি রব
চলে যাবো বলে কাছে তো আসেনি।
ভুলতে না বলে জানে মেরে দিও
তুমি ছাড়া চাইনা চাইনা এ ভুবন।।
Comments
Post a Comment