অতি কথায় বেশি ক্ষতি
অতি কথায় ক্ষতি বেশি
খাদিজা বেগম
কথা বলা শিখে গেলেই
যখন তখন কথা বলো না,
হাঁটাচলা শিখে গেলেই
যেথায় সেথায় হেঁটে চলো না।।
চলার আগে বলার আগে
ভাবতে হবে ন্যায় অন্যায় সব,
ভাবনা চিন্তা করার জন্য
বিবেক বুদ্ধি সব দিয়েছেন রব।
না ভেবে কাল স্থান পাত্র
কত মানুষ মানুষ হলো না।।
কিছু সময় ফুলের মত
খুব নীরবে ছড়িয়ে দাও ঘ্রাণ,
অকারনে বললে কথা
দুঃখ থেকে কেউ পাবেনা ত্রাণ।।
কথা বল ঠিক ততটাই
যতটুকু না বললে হয় না,
অতি কথায় ক্ষতি বেশি
বেশি কথার বিষ প্রাণে সয় না।
মিথ্যে কথা বলে বলে
আর কতকাল করবে ছলো না।।
Comments
Post a Comment