তীরের মত দৃষ্টি
তীরের মত দৃষ্টি
খাদিজা বেগম
তীরের মতো দৃষ্টি তোমার
লাগলো এসে আমার বুকের মাঝে,
সেই থেকে এই বুকের ভিতর
শিরশিরিয়ে প্রেমেরি সুর বাজে।।
ধরা যায়না ছোঁয়া যায়না
এমনি তীর মারলে আমার বুকে,
ভোলা যায় না তোলা যায় না
আমি শুধু মরি ধুঁকে ধুঁকে।
প্রেম বেমারের ঔষধ তুমি
তোমার কাছে চাইতে মরি লাজে।।
ক্ষণে ক্ষণে কানে শুনি
রিনিঝিনি বাজে তোমার পায়েল,
সেই পায়েলের শব্দ দিয়ে
কেমন করে করলে আমায় ঘায়েল।।
মন হয়ে যায় উদাস উদাস
দেখে তোমার ধনুক বাঁকা হাসি,
কেমন করে বলবো আমি
মন বলেছে তোমায় ভালোবাসি।
তুমি আমায় বাসলে ভালো
তোমায় নিতে আসব বরের সাজে।।
Comments
Post a Comment