বাঁধ ভাঙ্গা প্রেম

 বাঁধ ভাঙ্গা প্রেম 

খাদিজা বেগম 


বাঁধ ভাঙ্গা প্রেম ভালবাসায় 

রাখবো তোমায় ভাসিয়ে,

হাজার দুঃখ তাড়িয়ে রোজ

রাখবো তোমায় হাসিয়ে।।


তোমার থাকার ঘর বানিয়ে 

দেবো আমার কলিজায়, 

বুকের ভিতর থাকবে তুমি 

যেমন তোমার মনে চায়।

ভালোবেসে আগলে রাখবো 

তোমাকে এই মন দিয়ে।।


তোমায় ছাড়া অন্য কিছু 

চায় না দেখতে এই আঁখি,

বুকের মাঝে হৃদয় করে 

রাখবো তোমায় প্রাণ পাখি।।


কথা দিলাম আমি তোমার 

আপন হয়ে থাকিবো, 

তোমার মনের ঘা সারাতে 

সুখের মলম মাখিবো।

তুমি আমায় বন্দি রেখো 

তোমার প্রেমে ফাঁসিয়ে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো