Posts

Showing posts from July, 2025

আমার ডানা নাই

 আমার ডানা নাই  খাদিজা বেগম  এমনি এক পাখি আমি  দেহের সাথে আমার ডানা নাই, বারে বারে মুখ থুবড়িয়ে  পড়ে থাকি যতই উড়তে চাই।। তোমায় ভেবে হাঁটতে গিয়ে  চোরাবালি আটকে গেছে পায়, টানছে আমায় নিচের দিকে  এখন আমার প্রাণ বাঁচানো দায়, চতুর দিকে চেয়ে দেখি  তুমি ছাড়া আমার কেহ নাই।। হাজার তৃষ্ণায় কাতর আমি  তুমি ছাড়া কেউ দেবে না জল, কষ্টের স্রোতে ভেসে গেলাম পাইনা খুঁজে কূল কিনারা তল।। রক্ত ঝরা ক্ষত ভরা  হাজার ব্যথায় ব্যাথিত এই প্রাণ,  তোমায় ছাড়া নেই তো উপায়  তুমি ছাড়া পাবনা তো ত্রাণ। তুমি আমার দুটি ডানা  বল কোথায় গেলে তোমায় পাই।।

আমাকে দাও মরণ

 #আমাকে_দাও_মরণ  #খাদিজ_বেগম  কিছু আশা আর হতাশা   এই দুইয়ের মাঝ খানে আমার জীবন, বারেবার ভুল বোঝাবুঝি  পারিনি তো হতে কারো আপন।। মেঘে মেঘে আকাশ ঢাকা  তাই দেখি না সূর্যের আলো চোখে,  এই চোখের সামনে আছি  তবু আমায় দেখতে পায় না লোকে।  আমি যেন মরে গেছি  এটা যেন মরা লাশের ভুবন।। দুর্ভাগা চোখ যেথায় পড়ে  আগুন লেগে ছাই হয়ে যায় সেথায়, ভয় লাগে খুব আয়না দেখতে  এখন আমি লুকাবো যে কথায়।। আমায় দেখে জল শুকিয়ে  মরুভূমি হয় সাগরের বুকে,  তাইতো কেহ আমার এ নাম  মনের ভুলেও লয়না কারো মুখে। এই জীবন আর ভাল্লাগে না   বিধি তুমি আমাকে দাও মরণ।।

ঝরা পাতার মত

 #ঝরা_পাতার_মত #খাদিজ_বেগম  শীতের ঝরা পাতার মতো  একে একে ঝরে গেছে আশা, থেমে গেছে কন্ঠনালী পাই না খুঁজে কথা বলার ভাষা।। এই হাতে ওই হাতটি রেখে  তুমি আমায় কথা দিয়েছিলে, সারা জীবন সুখে রাখবে তবু কেন এত দুঃখ দিলে। আজ তোমাকে পাই না খুঁজে  খুঁজে পাই না তোমার ভালোবাসা।। এত দুঃখ কেমন করে  এক জীবনে একা একা সইবো, তেমন শক্তি নেই তো আমার  তোমার দেয়া এই যন্ত্রনা বইবো।। তোমায় ছাড়া বেঁচে থাকার  নেই তো আমার অন্য কোন উপায়, পারিনি তো ভুলে যেতে  বারে বারে মনে পড়ে তোমায়। এই ভুবনে আর হবেনা  আমার বুঝি আর হবেনা বাঁচা।।

মরণ খুঁজি

  #খুঁজে_বেড়াই_মরণ #খাদিজ_বেগম কিছু আশা আর হতাশা  এই দুইয়ের মাঝ খানে আমার জীবন, বারেবার ভুল বোঝাবুঝি পারিনি তো হতে কারো আপন।। মেঘে মেঘে আকাশ ঢাকা তাই দেখি না সূর্যের আলো চোখে, এই চোখের সামনে আছি তবু আমায় দেখতে পায় না লোকে। আমি যেন মরে গেছি এটা যেন মরা লাশের ভুবন।। দুর্ভাগা চোখ যেথায় পড়ে আগুন লেগে ছাই হয়ে যায় সেথায়, ভয় লাগে খুব আয়না দেখতে এখন আমি লুকাবো যে কথায়।। আমায় দেখে জল শুকিয়ে মরুভূমি হয় সাগরের বুকে, তাইতো কেহ আমার এ নাম মনের ভুলেও লয়না কারো মুখে। এই জীবন আর ভাল্লাগে না খুঁজে বেড়াই আমি আমার মরণ।।

হতাশা

 #হতাশা  #খাদিজা_বেগম আজ হতাশার মেঘে মেঘে  ঢেকে গেছে আমার ভুবন,  আজ নিরাশার জলে জলে  ভিজে গেছে আমার নয়ন।। বিষন্নতার অন্ধকারে  আজ নিজেকে খুঁজে মরি,  কোথাও নাই আলোর দেখা একটাই প্রশ্ন কি যে করি? চারিদিকে শুধু দেখি  আমায় ঘিরে আছে মরণ।। হে দয়াময় পথ প্রদর্শক  আমাকে দাও পথ দেখিয়ে, কেমন করে বাঁচবো আমি  তুমি দাও দাও তা শিখিয়ে।। বোকাসোকা মূর্খ আমি  তুমি অসীম জ্ঞানী গুণী, দূর করে দাও সকল আঁধার  মুছে দাও এই চোখের পানি। তোমার আলোয় আলোকিত   করে দাও এই কালো জীবন।।

এক আকাশের নিচে

  #এক আকাশের নিচে #খাদিজা বেগম দেখা হয়নি কথা হয়নি তাতে কিবা আসে যায়, দেখা হবে কথা হবে যদি দুটি মনে চায়।। মেঘে মেঘে আকাশ ভরা বৃষ্টি নামবে এখনি, চোখ বুজেও দেখি আমি তোমার চোখের চাহনি। বৃষ্টি এলে তুমাও কি ভিজে যাবার তৃষ্ণা পায়।। হয় যদি হোক দুটি হৃদয় ভেবে ভেবে বেদিশে, এক আকাশের নিচে আছি এটাই বা কম কিসে।। চাইনা তুমি আমার জন্য লোক সমাজে হও দোষী, তোমায় আমি ভাবতে পারি এতেই আমার মন খুশি, ক্ষণে ক্ষণে তোমাকে পাই আমার বুকের কলিজায়।।

আজ এই দিনে

  #আজ এই দিনে # খাদিজা বেগম আজ এই দিনে এমন ক্ষণে এই ধরাতে তুমি এসেছিলে, তোমার কাজে তোমার সাজে পৃথিবীটা আপন করে নিলে।। তোমার সৌরভ তোমার গৌরব ছড়িয়ে যাক ফুলের সুবাস হয়ে, নীল সাগরের ঢেউয়ের মতো তোমার নীতি আদর্শ যাক বয়ে। আজকে তোমার জন্মদিন তাই কানায় কানায় শাপলা ভরা ঝিলে।। আজকের সূর্য তোমার জন্য পৃথিবীতে দিয়ে গেছে আলো, আজকের চন্দ্র তোমার জন্য দূর করিবে অমানিশার কালো।। তোমার কর্ম তোমার কথা সব সেরাদের সেরা হয়ে রবে, মরারে পরেও অমর হয়ে জ্ঞানীর সভায় থাকবে তুমি ভবে। মানবতার মানুষ তুমি মনুষ্যত্ব ভরা তোমার দিলে।।

ছয় ডাকাতে

 #ছয় ডাকাতে  #খাদিজা বেগম  ছয় ডাকাতে এই আমাকে  নিয়ে যাচ্ছে টেনে হিঁচড়ে ছয় দিকে, আমি একলা কেমন করে  ছয় ডাকাতের বিরুদ্ধে গিয়ে রই টিকে।। এক ডাকাতকে করলে দমন পাঁচ ডাকাতে ঘিরে ধরে আমাকে, তোমার ডাকাত তুমি সামলাও  ছয় ডাকাতের নেতা বলছি তোমাকে।  ছয় ডাকাতের অত্যাচারে  জর্জরিত তবুও দাও পাপ লিখে।। চোরকে বল চুরি করতে মালিকেরে বলো সজাগ থাকিতে,  ঘরের ভিতর চোর ঢুকাইয়া  বল নিজের সম্পদ ধরে রাখিতে।। তোমার নিয়মনীতি কেমন  তা বুঝিবার নাই তো আমার ক্ষমতা, হে মহীয়ান আর নিও না এই পরীক্ষা আমাকে দাও মমতা। তোমার দেখা পেতে হলে  যা শিখতে হয় তাই নিতে চাই শিখে।।

বিশ্ববাসী

 #বিশ্ববাসী  #খাদিজা বেগম  শোনো শোনো বিশ্ববাসী  জন্ম আমার সোনার বাংলা দেশে, আমরা সবাই এক পরিবার  মিলেমিশে জীবন কাটাই হেসে।। এই দেশেতে সবাই আপন  সবাই করে সকলেরে সম্মান,  কৃষক তাঁতি কামার কুমর আমরা সবাই বাংলা মায়ের সন্তান। আমরা সবাই গর্ব করি  সবার আগে দেশটা ভালবেসে।। আমাদের এই জন্মভূমি  জ্ঞানীগুণী পীর আউলিয়ার ঘাঁটি, বীর শহীদদের রক্তে ভেজা  পবিত্র এই বাংলা মায়ের মাটি।। অতিথীদের সেবায় আমরা  এই পৃথিবীর সবার চেয়ে সেরা, আমরা সবাই সবার তরে  আমাদের দেশ মানবতায় ঘেরা।  যুক্তি দিয়ে তর্ক করি  এক হয়ে যাই মানব সেবায় এসে।।

হৃদয় পোড়া গন্ধ

 হৃদয় পোড়া গন্ধ  খাদিজা বেগম  দীর্ঘশ্বাসে দীর্ঘশ্বাসে হৃদয় পোড়া গন্ধ আসে, কষ্টের ধোঁয়া আজ বাতাসে  তাইতো কষ্ট শ্বাস-নিঃশ্বাসে।। প্রেমের আগুন এমন আগুন  চোখে দেখা যায় না তারে,  থেমে থেমে জ্বলে ওঠে  হৃদয় ভরে হাহাকারে। জানিনা সে কেমন করে  আমায় ভুলে গিয়ে হাসে।। আগে জানলে প্রেম করতাম না প্রেমে থাকে এত কষ্ট, হাসিখুশি জীবন আমার  প্রেম করিয়া হলো নষ্ট।। সব হারিয়ে নিঃস্ব হলাম মিথ্যেবাদীর প্রেমে পড়ে, আমি বুঝি বাঁচবো না আর  আমায় দিও ক্ষমা করে। তার প্রেমেতে পড়ে আমি  পরিণত হলাম লাশে।।

মন টানে খুব

 মন টানে খুব  খাদিজা বেগম  এতটা দিন মনে মনে  ভাবতাম যারে ভালোবেসে,  আজি তারি কাছে এসে  ধরা পড়ে গেছি শেষে।। এতটা দিন চুপি চুপি  ভালবেসে দেখতাম যারে,  এখন আমার তার চোখেতে  চোখ পড়ে যায় বারে বারে।  তার প্রেমেরি মায়া জালে  আমি নিজেই গেলাম ফেঁসে।। যারে নিয়ে এত ভাবি  রাতের পরে রাত জাগিয়া,  আমি যেন পৃথিবীতে  এলাম শুধু তার লাগিয়া।। তারে দেখার পরে আমার  বুকের ভেতর তোলপাড় করে,  তার প্রেমেতে মন টানে খুব  যেন থাকা যায় না সরে। তারি কাছে মন চলে যায়  মেঘের মত ভেসে ভেসে।।

একটা ভুলে

 একটা ভুলে  খাদিজা বেগম  একটা ভুলে দুইটা জীবন  চোখের জলে জলে ভাসে, দুজন থাকে অপেক্ষাতে  সে যদি গো ফিরে আসে।। কেঁদে কেঁদে বালিশ ভেজে  জেগে জেগে রাত্রি পোহায়, তিলে তিলে এমনি করে দুটি জীবন ক্ষয় হয়ে যায়। তবুও তো কেউ আসে না  নত হয়ে কারো কাছে।। রাগ দেখিয়ে অন্যের সাথে  সুখে থাকা যায় না কভু, হেসে খেলে ঘুরে বেড়ায়   অভিনয়ের মাঝে তবু।। এই অভিনয় কি অভিনয়  যে করেছে সেই তো জানে, দরজা খুলে হাসে আবার  একা ভাসে চোখের বানে। মন মরে যায় দেহের মাঝে  না থাকিলে প্রিয় পাশে।।

ভালবাসার চূড়ায়

 ভালবাসার চূড়ায়  খাদিজা বেগম  ভালোবেসে বেসে আমায়  ভালোবাসার চূড়ায় তুলে, হঠাৎ কেন ফেলে দিলে তুমি গেলে আমায় ভুলে।। তোমায় ছাড়া ক্ষণ কাটে না  এখন আমি দিশেহারা, অবুঝ দুটি নয়ন আমার তোমার খুঁজে পাগল পারা। প্রেমের নামে ফাঁসির রশি  যেন আমার গলায় ঝুলে।। একটা মানুষ কি করে হয়  এত নিষ্ঠুর এত নির্দয়,  এখনো তো তোমার মায়ায়  কাঁদে আমার অবুঝ হৃদয়।। মায়া ভরা ঐ চেহারায়  ডুবে ছিল নির্মমতা,  কেন আমি একটিবারো  ভেবে উঠতে পারিনি তা। কোন কারনে আমায় তুমি  তুলে দিলে মরণ শূলে।।

মাহেরিন

 মাহেরিন খাদিজা বেগম  কে বলেছে কে বলেছে  মারা গেছেন মাহেরিন, মাহেরিনের মত মানুষ  বেঁচে থাকেন চিরদিন।। যাদের জীবন মরণ শুধু অন্যের জীবন বাঁচাতে, হাসিমুখে প্রবেশ করে  তারা মরণ খাঁচাতে। তাইতো তাদের মরণ হয় না  তারা থাকে অমলিন।। জীবন দিয়ে শিখিয়েছে  মানব সেবা করিতে, ভয় না করি যেন আমরা  মানব সেবায় মরিতে।। ঝড় জলোচ্ছ্বাস অগ্নিকাণ্ডে  সদা থাকবো সতর্ক,  ভুক্তভোগীর পাশে থাকবো  ভুলে গিয়ে বিতর্ক। কোনদিনও শোধ হবে না  মাহেরিনের এমন ঋণ।। #hilightseveryonefollowers #খদিজাবেগম #বাংলাদেশ #khadija #everyonefollowers

ভুলে না যাই

 ভুলে না যাই খাদিজা বেগম  তোমায় যেন ভুলে না যাই  আমি না যাই যেন তোমায় ভুলে,  তুমি আমার জীবন প্রদীপ  তুমি আমার বেঁচে থাকার মূলে।। তুমি ছিলে তুমি আছো  তুমি থেকো আমার আপন হয়ে,  দুই নয়নের শ্রাবণ ঝরে  শুধু তোমায় ভুলে যাবার ভয়ে।  তোমায় ভুলে যাবার আগেই  আমায় তোমার কাছে নিয়ো তুলে।। তুমি আমার চোখের আলো  তুমি আমার কানের শ্রবণ শক্তি, তুমি আমার মুখের কথা  তোমার হাতে লেখা আমার মুক্তি। তুমি আমার আনন্দ সুখ  তুমি আমার এই হৃদয়ের বিশ্বাস,  তোমায় ছাড়া চাইনা আমি  এই শরীরে বয়ে যাক শ্বাস নিঃশ্বাস। না যাই যেন স্রোতে ভেসে  তুমি আমায় রাখো তোমার কূলে।।

পথ হারানো মানুষ

 পথ হারানো মানুষ  খাদিজা বেগম  পথ হারানো মানুষ আমি  পথে পথে পথ খুঁজেছি, পথের খোঁজে পথে নেমে  পথের অগ্নি তাপ বুঝেছি।। ঘরের মানুষ আপন ঘরটা  ছেড়ে যেতে চাইছে বাইরে,  পথের মানুষ পথে পথে  ঘরে নেবার কেহ নাই রে। কোথায়ও নাই আনন্দ সুখ  যেন দুঃখে ডুবে গেছি।। এই পৃথিবী যাদুর চক্র সবাই ঘুরছে হন্য হয়ে তাতে,  সবাই ব্যস্ত মিথ্যে কাছে  সত্যের জন্য সময় নেই তো হাতে।। সবাই চেনে বাহিরের রূপ  আমি টা কে কেউ চেনে না আজো, আমার আমি কোথায় আছে  সবার আগে তোমরা তারে খোঁজো।  অন্যজনার কথা রেখে  নিজের সাথে কথা বল বেশি।।

পাপে মেতে থাকো

 পাপে মেতে থাকো খাদিজা বেগম  তোমার ঐ রূপ রাখতে সুন্দর  তুমি কত ক্রিম পাউডার মাখো, পোকায় খাবে তোমার ঐ রূপ  যেই রূপ এত যত্ন করে রাখো।। সুন্দর হয়ে ওঠো তুমি  তোমার কথা বার্তা ব্যবহারে, যত্ন করে রাখো তুমি  তোমার নৈতিকতা বারে বারে।  তোমার নীতি আছে নাকি  তুমি তোমার পরখ করে দ্যাখো।। রুপ চেহারা মলিন হবে  অর্থ সম্পদ অন্য লোকে খাবে,  শুধু রবে যে কর্মফল তোমার কর্ম তোমার সঙ্গে যাবে।। এমন কর্ম আর করোনা  যার ফলাফল হবে তোমার নরক, তুমি মানুষ মানুষ কিনা  বিবেক বুদ্ধি দিয়ে করো পরখ। কোন ভরসায় আজও তুমি  এত পাপে পাপে মেতে থাকো।। #hilightseveryonefollowers #খদিজাবেগম #khadija #everyonefollowers #বাংলাদেশ

ভালবাসবো কাকে

 ভালবাসবো কাকে  খাদিজা বেগম  ভালোবাসবো কাকে আমি  এখন ভালোবাসবো কাকে?  সকলেই তো যায় হারিয়ে  বাসলাম ভালো যাকে যাকে।। ভালোবেসে ছিলাম আমি  শিশির ভেজা সকালের ফুল, সন্ধ্যায় দেখি ঝরে গেল  ভেবেছিলাম হয়েছে ভুল।  হিসাব করে বাসবো ভালো  বাসবো না আর যাকে তাকে।। ভালোবেসে ছিলাম আমি  ঝরোঝরো শ্রাবণ ধারা,  ছয়টি ঋতুর চক্করে সে  ছেড়ে গেছে আমার পাড়া।। ভালোবেসে ছিলাম আমি  জোৎস্না ঝরা পূর্ণিমা চাঁদ, অমানিশায় এসে দেখি  চাঁদ বিহনে অন্ধকার রাত। কোথায় পাব এমনি প্রেম  যে প্রেম আপন হয়ে থাকে??

প্রেমের আগুন 🔥

 প্রেমের আগুন  খাদিজা বেগম  প্রেমের আগুন কি নিদারুন  তা নেভে না সাগর জলে, আমার এই মন পুড়ছে দারুন  তোমার প্রেমে জ্বলে জ্বলে।। তোমার চোখের মায়ায় পড়ে  হৃদয় আমার হয়েছে খুন, মরা হৃদয় পোড়ে বুকে  তবু দেখা যায় না আগুন। বুকের ভিতর থেকে হৃদয়  যেন মোমের মত গলে।। কি নিদারুণ যন্ত্রনাতে  ডুবে গেছি ভালোবেসে, ক্ষত ভরা হৃদয় নিয়ে  অশ্রু জলে গেলাম ভেসে।। এই দেহ মন সব নিয়েছ  সুখে রাখার আশা দিয়ে, এখন আমি জীবন্ত লাশ  চলে গেছো প্রাণ বিষিয়ে। কি সর্বনাশ করে গেছো  মিষ্টি মিষ্টি প্রেমের ছলে।।

কেউ আপন নয়

 কেউ আপন নয়  খাদিজা বেগম  এই পৃথিবীর কেউ আপন নয়  আপন সেজে আসে স্বার্থের টানে, স্বার্থ যখন ফুরিয়ে যায়  ডুবিয়ে যায় দুই নয়নের বানে।। যারে যত আপন ভাবো  সেইতো তোমায় দেবে তত কষ্ট,  ভালোবেসে যত্ন করে  তোমার শান্তি করে দেবে নষ্ট।  বিশ্বাসী হয় বিশ্বাসঘাতক  এই পৃথিবীর সকলে তা জানে।। যেন সবার উপর টাকা  টাকার কাছে রক্তের বাঁধন শূন্য,  যাদের কাছে যত টাকা  এই পৃথিবীর সম্মান তাদের জন্য।। নৈতিকতা ছাড়া মানুষ  মুক্তা ছাড়া ঐ ঝিনুকের মত,  নীতি হীনার অর্থসম্পদ আপন হৃদয় করে দেবে ক্ষত। সত্যিকারের মানুষ যারা  তারাই রবের আদেশ নিষেধ মানে।।

বিনয়ী হও

 বিনয়ী হও খাদিজা বেগম  বিনয় হলো মহা শক্তি  যে রেখেছে নিজের কাছে ধরে,  এই পৃথিবীর সর্ব লোকে  সেই বিনয়ী লোককে সম্মান করে।। বিনয়ী লোক বিনয় ভরে  মানুষকে দেয় তাদের প্রাপ্য সম্মান, মানব সেবায় মানব থাকবে  এটাই মহান আল্লাহ তাআলার ফরমান। বিনয়ীদের ব্যবহারে  অসভ্য লোক সভ্য হয়ে গড়ে।। বিনয়ীদের কথা শুনে  লোকে শেখে শালীন কথা বলা,  বিনয়ীদের চলা দেখে  লোকে শেখে সঠিক পথে চলা।। বিনয়ী লোক শিক্ষা গুরু তার বিনয়ী সুন্দর স্বভাব দেখে, কুচরিত্রের মানুষগুলো  ফুলের মত সুচরিত্র শেখে। বিনয়ী হও বিনয়ী হও  বিনয় দিয়ে লও হৃদয়টা ভরে।।

কাঙ্গাল

 কাঙ্গাল  খাদিজা বেগম  টাকা পয়সার কাঙ্গাল যারা  তারা ভিক্ষা করে টাকা পয়সা,  আমি তোমার প্রেমের কাঙ্গাল  দাও আমাকে একটু ভালোবাসা।। ভিখারিনী হয়ে আমি  চেয়ে দেখো তোমার দ্বারে ঘুরি, শুধু তোমার প্রেম বিহনে  জ্বলে জ্বলে দিবানিশি পুড়ি। তোমায় ছাড়া চাইনা কিছু  মনে প্রাণে তোমায় পাবার আশা।। বুকের মাঝে ছটফট করে  প্রাণ বাঁচে না বন্ধু তোমায় ছাড়া, দূরে দূরে থাকলে সরে  বাঁচবো না আর আমি যাব মারা।। দাও দেখা দাও কাছে এসে  আমায় তুমি কাঁদাইবা আর কত, প্রেম পিপাসায় আগুন জ্বলে  মন পুড়ে যায় দাবানলের মত। তোমার প্রেমে শীতল করো  নইলে আমার আর হবে না বাঁচা।।

রক্ত জবা ফুল

 রক্ত জবা ফুল  খাদিজা বেগম  রক্ত জবা ফুল এনেছি  তোমার চুলে গুঁজে দেবো বলে,  ডালিম রাঙা ওই দুটি গাল  ছুঁয়ে দেবো চুল সরানোর ছলে।। তোমার চোখের চাহনিতে  আমার এ মন হয়ে গেলে চুরি, তাইতো ঘরে মন বসে না  আমি তোমার পিছে পিছে ঘুরি। তোমায় একটু না দেখিলে  বুকের মাঝে প্রেমের আগুন জ্বলে।। টকটকে লাল রেশমি চুড়ি  এই এনেছি পরাবো ঐ হাতে, চুড়ি হয়ে থাকবো আমি  দিবানিশি শুধু তোমার সাথে।। রিনিঝিনি গান শোনাবো  তোমার হাতের নড়াচড়ার তালে, আমায় তুমি দোষ দিও না  মন ভোমরা বসে যদি গালে। দিলে দিও আমারি কান  তোমার হাতে মিষ্টি করে মলে।।

বিরহী চোখ

  বিরহী চোখ  খাদিজা বেগম  ঝিরিঝিরি বৃষ্টি পড়ে বিহিরেতে ঠান্ডা ঠান্ডা বাতাস, এমন সময় তোমায় ভেবে মনে মনে মন হয়ে যায় উদাস।। কত স্মৃতি মনে করে অশ্রু জলে চোখ ভেসে যায় বারবার বিরহী মন একা একা দিবানিশি জ্বলে পুড়ে ছারখার। এই যাতনা আর সহে না তোমায় ছাড়া নাতো আমার খালাস।। মুক্তা ছাড়া ঝিনুক যেমন তেমনি আমি তোমায় ছাড়া শূন্য, তোমায় পেলে কানায় কানায় আমার শূন্য জীবন হবে পূর্ণ।। তোমাকে চাই মনে প্রাণে তোমায় ছাড়া কষ্ট কষ্ট লাগে, একলা জীবন ভাল্লাগে না বারে বারে মরণের সাধ  জাগে। রাত নিশীথে জেগে জেগে বিরহী চোখ তোমায় করে তালাশ।।

মনের শান্তি

 মনের শান্তি  খাদিজা বেগম  প্রেমের গাছে ফুল ধরেছে  তার ফল হইতে দিলি না তো তোরা,  ওপর ওপর পানি দিয়ে  তলে তলে কাটলি গাছের গোড়া।। মুখে মুখে মিষ্টি কথা  তোদের অন্তর ভরা বিষে বিষে, জীবন গেল যৌবন গেল  সব হারালাম তোদের সাথে মিশে। বন্ধুর নামে ভন্ড তোরা  ভেঙ্গে দিলি আমার সুখের জোড়া।। পায়রা পায়রি হয়ে দুজন  বাকুম বাকুম করতাম ঘরের ছাদে,  সেই ছাদে সে একলা বসে  দিবানিশি আমার জন্য কাঁদে।। ঘর হারালাম পথে নামলাম  আজ যাযাবর হয়ে আমি ঘুরি, নাটাই ছাড়া সুতা ছেড়া  ঠিকানা হীন একটা ঘুড়ি। শান্তি মনের অমূল্য ধন  তা নেয়না যে কভু কোন চোরা।।

খাঁচা ভেঙ্গে

  খাঁচা ভেঙ্গে খাদিজা বেগম  কে আমাকে নিয়ে যাবি বন্দি খাঁচার দুয়ার ভেঙ্গে চুরে, আমিও তো চাই উড়তে চাই আজ যেতে চাই দূর থেকেও দূরে।। শিকল বেড়ির তালা ভেঙে যা নিয়ে যায় এই আমাকে কেহ, বন্দি খাঁচায় ফটফট করে কেঁদে মরে হৃদয় ভাঙা দেহ। আমিও তো চাই গাইতে চাই মুক্ত কন্ঠে ভালোবাসার সুরে।। বন্দী করে রাখতে রাখতে নিস নে রে উড়ার শক্তি কেড়ে, উড়ার শক্তি কেড়ে নিয়ে মরণ মুখে দিস না আমায় ছেড়ে।। যখন এ মন ভাসতে চাইছে ডানা মেলে দূর আকাশের নীলে, তখন আমি খুব নিরুপায় বন্দি খাঁচায় মরছি তিলে তিলে স্বপ্নে দেখি খাঁচা ভেঙ্গে আমি যাচ্ছি পাকনা মেলে উড়ে।।

বড় বেইমান

 বড় বেইমান  খাদিজা বেগম  বেইমানা বেইমান বড় বেইমান তোর মত নাই এত বড় বেইমান,  আমায় ছেড়ে যাবি না তুই  বলে ছিলি হাতে নিয়ে কোরআন।। এই জগতে সবার চেয়ে  ভেবেছিলাম তোরে অনেক দামী, তাইতো তোরে বিশ্বাস করে  এতো ভালো বেসে ছিলাম আমি। ঠিক নাই ঠিক নাই তোর চরিত্র  ওরে ঠিক নাই ঠিক নাই রে তোর জবান।। খেলনা ভেবে ফেলে দিলি  আমারে তোর মনের মত খেলে, আমারে তুই জ্বালাই দিলি আদর করে ইটের ভাটায় ফেলে।। ভালবাসার কথা বলে  কাছে এসে সব নিলি তুই কেড়ে, সর্বহারা কইরা আমায়  গেলিরে তুই মৃত্যুর মুখে ছেড়ে।। তোরে চিনতে ভুল করেছি ওরে শয়তান তুই যে বড় শয়তান।।

সুন্দর চেহারা

 সুন্দর চেহারা  খাদিজা বেগম  ভোলা যায় না ভোলা যায় না  তোমার সুন্দর চেহারা,  তোমার চেয়ে নাই তো আমার  এই জীবনের পেয়ারা।। তোমার নামে লিখে দিলাম  আমি আমার জিন্দিগি, সাঁতার কাটতে দিয়ে তুমি  তোমার মনের প্রেম দিঘি। তোমায় কাছে পাবার জন্য  মন হয়েছে বেয়ারা।। চাঁদনী রাতে ঝরে যখন  ঝিরি ঝিরি জোছনা,  তখন আমার ঘুম আসেনা  মন চায় ভিজি দুজনা।। চাঁদের সাথে কথা বলি  তোমায় ভেবে সারারাত,  জানি না তো কবে পাবো  আবার তোমার মোলাকাত। তুমি আমার স্বপ্নে দেখা  ভালবাসার কিয়ারা।।

আরও কত কাঁদলে

 আরও কত কাঁদলে  খাদিজা বেগম  আরও কত কাঁদলে আমার  চোখের পানি ফুরাবে, ভালোবেসে কাছে এসে  আমার হৃদয় জুড়াবে।। তুমি ছাড়া দিশেহারা  পাগল পাগল লাগেরে দূর আকাশের তারার মত  বিরহী চোখ জাগেরে। আরও কত রাত জাগিলে  ওই বাহুতে জড়াবে।। তুমি আমার শুধু আমার  ভালোবাসার মনিকা, রক্তে রক্তে বয়ে চলা  আমার রক্তের কণিকা।। তোমায় দেখার জন্য আমার  শ্রাবণ ঝরে নয়নে,  এই যন্ত্রণা সহেনা আর  সহেনা এই পরানে। এত বেশি ব্যথা দিলে  তুমি আমায় হারাবে।।

ফিরে এসো

 ফিরে এসো  খাদিজা বেগম  ভালোবেসে ঠাই দিয়েছি  যারে আমার মনের ঘরে,  তার মনেতে অন্য কেহ  আমি নাই নাই তার ভিতরে।। যার আশাতে বসে থাকি  রাত নিশীথে নির্ঘুম চোখে, সে আসেনা আসেনা সে  থাকে অন্য জনার বুকে। আমার কথা ভুলে গেলো জানিনা তো কেমন করে।। একবার এসে শিখিয়ে দাও  কেমন করে ভুলবো তোমায়,  কত স্মৃতি চোখে ভাসে  বারে বারে আমায় কাদায়।। তুমি ছাড়া প্রাণ বাঁচে না  শ্বাস নিঃশ্বাসে বড় কষ্ট,  তোমায় পেলে শান্তি পেতাম  আমার হৃদয় হতো তুষ্ট। যেথায় থাকো ফিরে এসো  এই মিনতি তোমার তরে।।

কসম কসম

 কসম কসম   খাদিজা বেগম  কসম কসম রবের কসম  ভালোবাসি তোমাকে খুব, ভালোবেসে তোমার প্রেমে  মন দিয়েছে নীরবে ডুব।। আমি নেই আর আমি নেই আর  এখন আর নেই আমার মাঝে, তোমার মাঝে হারিয়ে যাই  সকাল বিকাল সন্ধ্যা সাঝে। উদাস চোখে বারে বারে  দেখি তোমার মায়াবী রূপ।। রাত্রি যখন ঘুমে বিভোর  আমার বুকে প্রেমের মৌসুম, চোখের কানায় কানায় তুমি  তাইতো আমার আসে না ঘুম।। তোমায় ভেবে কথা বলি  রাতের চন্দ্র তারার সাথে,  পিপাসিতো মন ভিজে যায়  স্বপ্ন দেখা মোলাকাতে। হাজার কথা বলা এই মন  তোমায় দেখ হয়ে যায় চুপ।।

প্রেমের নামে দুঃখ

  প্রেমের নামে দুঃখ খাদিজা বেগম  ভালোবাসা এসেছিল নিয়ে গেছে জীবনে সুখ, সেই থেকে এই বুকের মাঝে অদৃশ্য এক ব্যথার অসুখ।। তুফান হয়ে এসেছে প্রেম ভেঙেচুরে দিয়েছে মন, রাত নিশিতে দুই নয়নে ঝরোঝরো ঝরে শ্রাবণ। মনের আয়নায় ভেসে বেড়ায় সেই মায়াবীর মায়াবী মুখ।। হৃদয়হীনার মুখে কেন রব দিয়েছে এত মায়া, মুখের মায়ায় পড়ে গিয়ে ছাই করেছি আমার কায়া।। ভালোবাসা ভেবে আমি যা পেয়েছি তা ছলনা, ভালোবাসার কথা আমায় তোমরা কেহ আর বল না। প্রেমের নামে দুঃখ দিয়ে কানায় কানায় ভরেছি বুক।।

আত্মহারা

 আত্মহারা  খাদিজা বেগম  মনের মানুষ মনে থাকে  তারে ডাকলে দেয় না সারা, আমার মনের মাঝে থেকে  আমায় করে দিশেহারা।। ধরার বাইরে অধরা সে  হাত বাড়াইলে যায় না ধরা, প্রেম যমুনায় ভাসি-ডুবি  আমি যে তার প্রেমের মরা। চোখে চোখে রাখি তারে  সে যে আমার চোখের তারা।। আমার চোখে প্রেমের অসুখ  দেখে না চোখ তারে ছাড়া কিছু,  আমার কথা শোনে না পা,  পা চলে যায় তার চলনের পিছু।। এই দেহ মন সব বেসামাল  তার প্রেমেতে পড়ে গেছি আমি,  সে ছাড়া নাই দুনিয়াতে  অন্য কিছু আমার কাছে দামি।  তারে ভেবে মন খুশিতে  বারে বারে আত্মহারা।।

ঘৃণা করি

  ঘৃণা করি খাদিজা বেগম ঘৃণা করি ঘৃণা করি মিথ্যে বলা রাজনীতির ঐ মুখ, ক্ষমতা আর অর্থের লোভে যারা শূন্য করে মায়ের বুক।। থুতু ফেলতেও ঘৃণা লাগে ষড়যন্ত্রকারী নেতার গায়, দেশের শত্রু দশের শত্রু যারা চাঁদার নামে ভিক্ষা চায়। সেবার নামে সন্ত্রাসী দল দেশের জন্য ডেকে আনে দুখ।। আদালত আর থানায় পোষা শিক্ষিত ঐ হিংস্র পশুর ছাও দলের জন্য কাজ করে আর জনগণের বেতন খাচ্ছে ফাও।। লেখাপড়া শিখতে গিয়ে ওরা শিখছে চাঁদাবাজি, ঘুষ, তোমরা কবে মানুষ হবে আসবে ফিরে সবার মাঝে হুস। অন্যজনকে দুঃখ দিয়া তোমরা কভু কেউ পাবে না সুখ।।

বাস্তব ভুবনে

 বাস্তব ভুবনে  খাদিজা বেগম  রুমঝুম রুমঝুম বাজে নূপুর  তুমি যখন আসো আমার স্বপনে,  ঝমঝম ঝমঝম নামে বৃষ্টি  ঘুম ভেঙ্গে যায় মিষ্টি প্রেমের কাঁপনে।। তখন আমি তোমায় খুঁজি  ঘুমো ঘুমো নয়নে হাত বাড়িয়ে, খুঁজতে খুঁজতে ঘুমায় যখন  আবার দেখি তুমি আছো দাড়িয়ে। ঘুমের ঘরে আসো তুমি  আসো না ক্যান তুমি আমার জীবনে।। সুন্দরীদের সেরা তুমি  তুমি আমার দুই নয়নে অপ্সরা, তুমি আমার ভালোবাসার  প্রেম সাগরে কানায় কানায় ঢেউ ভরা।। কচু পাতার জলের মতন  টলমল টলমল আমার এ মন বেসামাল, ভালোবেসে ঠাই করে দাও  তোমার মনের মাঝে এ মন চিরকাল। স্বপ্ন হয়ে না থেকে আর  তুমি এসো আমার বাস্তব ভুবনে।।

দলীয় রোবট

 দলীয় রোবট  খাদিজা বেগম  শাড়ি দিলা চুড়ি দিলা  দিলা না ভাই একটা পেটিকোট, কেমন করে পরবো শাড়ি  কি দিয়া ভাই লাল করিব ঠোঁট?? কনসিলার আর ফাউন্ডেশন সাথে একটা ফেইস পাউডার চাই, অবলা এই আনসার নারী সন্ত্রাসীদের দেখলে খুব ভয় পাই।  বাচার জন্য তাই বেঁধেছি  সন্ত্রাসীদের সাথে একটা জোট।। ওরা খাবে লুটেপুটে   খুন করবে যত খুশি লোক,  আমরা ওসব দেখার পরেও  বোবা থাকবো বন্ধ রাখব চোখ।। তাতে আমরা পেয়ে যাব  সন্ত্রাসীদের চাঁদার টাকার ভাগ,  রক্ষক সাজা ভক্ষ আমারা ভয় করি খুব সন্ত্রাসীদের রাগ। আবেগ, বিবেক কাজ করে না  আমরা শয়তান দলীয় রোবট।।

তোমার প্রেমের জালে

 তোমার প্রেমের জালে  খাদিজা বেগম  তোমার গায়ে জোসনা হয়ে  পূর্ণিমা চাঁদ ঝরে পড়ে রাতে, দিনের বেলায় সূর্য ঘুরে  রোদ্র হয়ে তোমার সাথে সাথে।। সাগর আসে তোমার কাছে  শ্রাবণের বাঁধ ভাঙ্গা পানি হয়ে, পাহাড় আসে তোমার কাছে  ঝর্না ধরার মতো বয়ে বয়ে। আমার এ মন যদি পড়ে  তোমার প্রেমে দোষ দিও না তাতে।। তোমায় দেখে ফাগুন আসে  রাঙা পলাশ কৃষ্ণচূড়া ফোটে, তোমায় দেখে গান শুরু হয়  কুকিল পাখির মিষ্টি ঠোটে ঠোঁটে।। তোমাকে ফুল ভেবে এ মন  যদি বসে তোমার রাঙ্গা গালে, এ মন বন্দি করে রেখো  খুব যতনে তোমার প্রেমের জালে। জীবন আমার ধন্য হবে  বন্দী হয়ে থাকলে তোমার হাতে।।

প্রতিবাদ

 প্রতিবাদ  খাদিজা বেগম  অন্যায় দেখেও যে মানুষে করবে না প্রতিবাদ, তাকে পেতে হবে এর চেয়েও ভয়ংকর আঘাত। অন্যায় দেখেও যে মানুষে বোবার মতন থাকে, হে বিধাতা তুমি চিরতরে বোবা করে দিও তাকে।  যারা থাকে জালিমের দলে, বলে জালিমের পক্ষে, হে বিধাতা আঘাত করো ঐ জালিমের নোংরা লক্ষে। জাগো জাগো হে দুঃসাহসী সেনা করতে হবে প্রতিবাদ,  ভেঙেচুরে ঘুরিয়ে দাও সব হায়েনার কালো হাত। বিবেক বুদ্ধি নিয়ে জাগো ভাই দেয়ালে পিঠ লেগেছে, এখন সময় যুদ্ধ করার দেশের শত্রু জেগেছে।  দেশ বাঁচাতে হবে দাঁড়াতে শত্রুদের মুখোমুখি , দেশ প্রেমিকরা ভয় করেনা কখনো মৃত্যুর ঝুঁকি। যুগে যুগে দিয়ে গেছে বীর তার প্রাণ বলিদান, ইতিহাসে গাথা আছে আজও তাদের জন্য সম্মান। প্রাণী বাঁচে প্রাণের উপরে মানুষ বাঁচে সুকর্মে, সত্যিকারের মানুষ যারা তারাই সেরা আছে ধর্মে। ওরা প্যান্ট পরা শার্ট পরা মানব রূপি দানব, কালবৈশাখী ঝড়ের মতো ওরা চালায় তান্ডব। কোথায় পুলিশ প্রশাসন কোথায় দলের নেতা,  কর্মীর নামে কুকুর পালে ওরা কুকুরের ক্রেতা। চাইনা এমন রাজনৈতিক দল চাইনা এমন প্রশাসন,  কাজের বেলায় ঠনঠনাঠন মুখে অলিক ভাষণ। #hiligh...

স্বপ্নের সাথে

 স্বপ্নের সাথে  খাদিজা বেগম  স্বপ্নে ভাসি স্বপ্নে হাসি  স্বপ্নের সাথে করি বসবাস, স্বপ্ন আমার ভেঙ্গে যাবে  যখন চলে যাবে এই নিশ্বাস।। স্বপ্নে কাঁদি স্বপ্নে বাঁধি  ভালোবেসে জড়াই স্বপনে, স্বপ্ন আমার উড়ে যাবে  আমি রবো সাদা কাফনে। যখন তখন ভাঙবে স্বপন  স্বপ্নের প্রতি নাই আমার বিশ্বাস।। স্বপ্নে বলি স্বপ্নে চলি  কানায় কানায় স্বপ্ন ভরা রঙ, স্বপ্নে শুনি স্বপ্নে দেখি  এক মানুষের মাঝে নানান ঢং।। অচেনা জন ভিশন ভালো  চিনলে পরে ভাল্লাগেনা আর, তাইতো আমি লুকাতে চাই  চেনা মানুষ থেকে বারে বার। মালিক মালিক ভাব দেখিয়ে  ভোলা এ মন ভুলেছে সে দাস।।

মন আকাশে

 মন আকাশে  খাদিজা বেগম  তুমি আমার মন আকাশে  জেগে উঠা পূর্ণিমা চাঁদ, তোমার চাঁদের জোছোনাতে  আমি ভিজবো সারাটা রাত।। জোৎস্না হয়ে ঝরবে তুমি  শীতল হয়ে যাব আমি, প্রেম পিপাসায় তপ্ত এ মন জানে আমার অন্তর্যামী।  তুমি ছাড়া নাই দরদী  বাড়িয়ে দাও দরদী হাত।। ভালবাসার উপবাসে  মন হয়েছে বড় কাতর, ভিখারিনী হয়ে এ মন  তোমার দ্বারে চাইছে আদর।। প্রেমের ঝড়ে নর ভর করে  এই দেহ মন কাঁপে থর থর, ভালোবেসে ঠাই করে দাও  আমায়, তোমার মনের ভিতর। জনম জনম তোমাকে চাই  একজনমে মিটবে না সাধ।।

অভিনন্দন

 অভিনন্দন  খাদিজা বেগম  অভিনন্দন অভিনন্দন  তোমায় জানাই অভিনন্দন, আলোর সাথে ভালোর সাথে  সারা জীবন থাকুক বন্ধন।। তোমার কথায় তোমার কাজে  উপকৃত হোক এই সমাজ, সূর্যের মতো ছড়িয়ে যাক তোমার হাতের প্রতিটা কাজ। সারা জীবন হাসিখুশি  ভরে থাকুক তোমার বদন।। ফুলের মত ঘ্রাণ ছড়িয়ে  ফুটে থাকো পৃথিবীতে, সত্য ন্যায়ের কথার মালা  দাও ছড়িয়ে জবানিতে।। বীর সাহসী যোদ্ধা তুমি  দেখিয়ে দাও কাজে-কর্মে,  সন্ন্যাসী আর বৈরাগীদের  কোন স্থান দেয়নি ধর্মে। মনে প্রানে কাজ কর যাও ন্যায় কর্মেতে ঢালো ইন্ধন।।

এই বিশ্বটা আমার

 এই বিশ্বটা আমার  খাদিজা বেগম  এই বিশ্বটা আমার এক মহা পরিবার  আমি তার মাঝে এক অতি ক্ষুদ্র সদস্য, এখানে সেখানে আমি জ্ঞানী গুণীদের ভিড়ে দিবানিশি খুঁজে ফিরি সর্বোচ্চ আদর্শ । যেন প্রতিটা মানুষ এক টুকরা শূন্য ভূমি  প্রত্যেকের সাধনার মাঝেই জন্মায় শস্য,  সাধনা ছাড়া হবে না মানুষ কভু মানুষ  নৈতিকতার সাধনাতে ধ্বংস হবে সব দস্যু। শেষ হয়ে যাবে ঘুস চাঁদাবাজি, টেন্ডারবাজি থাকবে না কেউ অনাহারে বস্ত্রহীন হয়ে নিঃস্ব, নিরাপদে চলবো পথ নির্ভয়ে বলিব কথা স্বর্গের আনন্দে পূর্ণ হয়ে যাবে এই বিশ্ব। প্রতিহিংসার হিংস্র জাল ছিঁড়ে এসো আজ আমরা সকলে ত্যাগী মানুষ হয়ে উঠিবো,  নৈতিকতা ধরে রেখে প্রতিটা কদম চলবো  ন্যায়ের ঘ্রাণ ছড়িয়ে রোজ ফুল হয় ফুটবো। সুন্দর এই পৃথিবীকে রাখবো অনেক সুন্দর ধীরে ধীরে বৃদ্ধি করব বন জঙ্গল গাছপালা, আর কখনো দেবো না ক্ষুদ্র স্বার্থে ধ্বংস করতে  ঝরনা, পাহাড়, সাগর, খাল, বিল, নদী, নালা। হামিংবার্ড থেকে শুরু করে ঐ ঈগল পাখি  ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়া থেকে বৃহত্তম তিমি, হাতি, চোখ জুড়ানো হরিণ, মন মাতানো প্রজাপতি  কেউ কখনো করবো নাতো কো...

শক্তিশালী

 শক্তিশালী  খাদিজা বেগম  আকাশ সমান উচু উঁচু বিশাল ভারী পাহাড়  তাহার মাথাটা আরো একটু উঁচু করে,  বারে বারে ডেকে বলে এই ভুবনে শক্তিশালী  কোথায়ও কেহ কি আছে আমার উপরে? তাহা শুনে মুচকি হেসে লোহা বলে ওরে বোকা  মূর্খ নাদান পাহাড় মিথ্যে অহংকারী,  শুধু আমি চাইলেই তোকে কেটে কেটে টুকরা করে মাটির সাথে মিশিয়ে ফেল দিতে পারি। তাই শুনে উচ্চহাস্যে এবার আগুন বলে  তিরস্কার করে করে দেমাগের সুরে,  ওরে ভাই নির্বোধ লোহা তোকে তরল করিয়া  রেখে দিতে পারি আমি তীব্র তাপে পুড়ে। আগুনের কথা শুনে পানি ছলছল হাসে  ওরে নির্বোধ আগুন তুই ছেড়ে দে বড়াই, শুধু আমারই স্পর্শে অদৃশ্য হবি নিমিষে  আমি যদি ধরি তোকে তুই পাবি না রেহাই। তাই শুনে বাতাসে বলে ছেড়ে দে এখনি তোরা  তোদের অলিক হিংসা ঐ ঝুট দম্ভোক্তি, একটুখানি ভেবে দেখ কেউ নাই আমার সমান তোদের চেয়ে আমার আরো তীব্র শক্তি। জমিন বলে আমার উপরে বসত করে  কোথায় পেয়েছো এত অহংকার, ঘৃণা, আমরা সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবো একদিন  শ্রেষ্ঠ জীব মানুষের শ্বাস নিঃশ্বাস বীনা। আকাশ বলে আমার ছায়ায় আশ্রয় নিয়ে...

বিদায় বেলায়

 বিদায় বেলায়  খাদিজা বেগম  তুমি আমায় বিদায় বেলায়  কেঁদে কেঁদে কাঁদাইও না, তোমায় ছেড়ে যাবার ক্ষত  চোখের জলে খোদাইও না।। আজকে যদি না যাই আমি  আবার আসবো কেমন করে, কাছে আসার জন্যই আমায়  যেতে হবে দূরে সরে। হাসি মুখে দাও বিদায় দাও  বেদনার সুর বাজাইও না।। তুমি আমার জীবন বৃত্ত  আমি ঘুরি তোমায় ঘিরে, যেখানে যাই যত দূরে  আমি আসবো আবার ফিরে।। সন্ধ্যা বেলা সূর্য ডোবে  সকাল বেলায় জেগে ওঠে, এখন আমি চলে গেলেও  পরে আসবো ঠিকই ছুটে। হে মায়াবী যাবার বেলায়  এত মায়া লাগাইও না।।

অশ্রু জলে ভেজা

 অশ্রু জলে ভেজা  খাদিজা বেগম  অশ্রু জলে ভেজা ভেজা  টলমল টলমল আমার দুটি আঁখি, এত ভালো বাসলাম যারে তবু আমায় সে দিয়েছে ফাঁকি।। নদী ভাঙ্গা ঢেউয়ের মতো  বুকের ভেতর তার বিরহের বন্যা, বৃষ্টির জলে ভিজে ভিজে  তাই লুকাতে চাই নয়নের কান্না। উপায় বলে দাও গো বিধি  এই যন্ত্রণা কি দিয়ে যে ঢাকি।। খুব যতনে ভালবেসে  যারে রাখলাম মনে খাঁচায় পুষে, সে বুঝলো না ভালোবাসা  সে কান্দাইলো আমায় বিনা দোষে।। এই দুনিয়ায় কত মানুষ  তবু কেন তারেই ভালো লাগে, ভালোবাসা হয় যদি দোষ  তবে কেন মনের মাঝে জাগে। আসবে না সে ফিরে কভু  তবু কেন বারবার তারি ডাকি।।

হিসাব শেষে দেখি

 হিসাব শেষে দেখে  খাদিজা বেগম  আজকাল আমার ঘুম আসেনা  বুকের ব্যাথায় বসে থাকি রাতে, মাঝে মাঝে ব্যথা বাড়ে  এই বুকটা কে চেপে রাখি হাতে।। আল্লাহ ছাড়া কেউ জানে না  চেয়েছিলাম এই জীবনে তোমায়, হয়তো আমি মরে যাবো  শুধু তোমায় না পাবার এই ব্যথায়। মন পারি না বোঝাতে যে তুমি নেই নেই আমার এই বরাতে।। জানি না মন কেন এমন  বারবার তারে চায় যে আমায় চায় না, শুধু তারেই আপন ভাবে  যে আমাকে আপন করে লয় না।। বোকা এ মন ভুল মানুষকে  ভালোবেসে দিবানিশি কাঁদে, নাই যে দৃষ্টির সীমানাতে  তারেই কেন আঁখি ডোরে বাঁধে। হিসাব শেষে দেখি সব ভুল  সেই ভুলেরি মাশুল আঁখি পাতে।।

সঠিক শিক্ষা

 সঠিক শিক্ষা  খাদিজা বেগম  একদিন সোনার বাংলার মাটি  সোনায় সোনায় উঠবে ভরে,  বাংলার সন্তান হবে সেরা  সঠিক শিক্ষা অর্জন করে।। সেই দিন বেশি দূরে নেই আর  আছে ওদের বুকে প্রত্যয়,  প্রাণপণে লড়াই করে  ওরা আনতে জানে বিজয়। লাল সবুজের বিজয় নিশান  নীল আকাশে দেখো উড়ে।। ইতিহাসে আছে গাঁথা  বায়ান্ন, একাত্তর, চব্বিশ, আমরা মিথ্যা ধ্বংস কারি আর সত্যকে করি কর্নিশ।। আমরা যোদ্ধা বীর বাঙালি  শিশু, যুবক, বৃদ্ধ সবাই, সবার উপর আমাদের দেশ  তার উপরে আর কিছু নাই।  দেশের ক্ষতি করবে যারা  যুদ্ধ করবো তাদের তরে।।

শেষ হয় না

 শেষ হয় না  খাদিজা বেগম  বলতে বলতে ভাষা শেষ হয়  তবু ও তো শেষ হয় না এই  প্রেমের কথা বলা, চলতে চলতে রাস্তা শেষ হয়  তবুও তো শেষ হয় না এই  প্রেমের পথে চলা। লিখতে লিখতে খাতার শেষ হয়  তবুও তো শেষ হয় না এই  প্রেমের আবেগ গুলো, পড়তে পড়তে চিঠি শেষ হয়  তবুও তো শেষ হয় না এই মরুর বুকের ধুলো।। ভালোবেসে জীবন ফুরায়  তবুও তো ফুরায় না এই  মায়ার ভালবাসা, প্রেমের সুধা যে করেছে  যতটা পান তার লেগেছে  তত প্রেম পিপাসা। ঝরতে ঝরতে কান্না শেষ হয়  তবুও তো শেষ হয় না এই  এই হৃদয়ের জ্বলা।।

অমানিশার রাত

 অমানিশার রাত 🌃  খাদিজা বেগম  আমার আকাশ আধার ভরা  সেখানে নাই জোছনা ঝরা চাঁদ, আমার জীবন দুঃখ ভরা  সেখানে নাই সুখ আনন্দের স্বাদ।। একলা চলার জীবন আমার  একলা কেঁদে কেঁদে ভিজাই চোখ, ডানে বামে সামনে পিছে  স্বপ্ন ভাঙ্গা সব হারানো শোক। এমন কেহ নেই তো আমার  চলার পথে যে ধরিবে হাত।। আমার সূর্য মেঘে ঢাকা  অন্ধকারে ঢাকা আমার দিন,  মানব জীবন পেয়েও আমি  প্রতিটা দিন টেনে যাচ্ছি ঋণ।। অন্যের মাথায় আমি বোঝাই  আমার মাথায় ঋণের বোঝা ভাই, বুকের ভিতর এক দাবানল  দিবানিশি পুড়ে পুড়ে ছাই।  আর কবে যে দূর হবে মোর এই জীবনের অমানিশার রাত।।

পাক হায়েনা

 পাক হায়েনা খাদিজা বেগম  হায়েনা ওরা হায়েনা পাকিস্তানি পাক হয়েনা, সেই একাত্তরের বর্বরতা ভোলা যায় না।  আমাদের স্বপ্নের ছোট বড় সব বাড়ি ঘর, আগুন জ্বালিয়ে পুড়ে পুড়ে করেছিল ছারখার। বাবা আমার শহীদ, মা হয়েছেন বীরাঙ্গনা, পাগল আমার বোন ভাইয়ের খবর মিললো না। আমার ভাইয়ের শোকে দুঃখ কষ্টে ভুগি আমি, শুধু চেয়ে চেয়ে দেখি কেবলি বনের পাগলামি।  মা হয়েছেন পাথর কখনো কোন কথা কয় না,  একদিনের জন্য বাবাকে ভুলে যেতে পারি না। বাসরের ঘর থেকে ওরা ছিনিয়ে নিয়ে গেছে বউ,  এমন নোংরা কথা শুনেছ কি বিশ্বের কেউ। সেই বউটি ছিল আমার খুব আদরের ছোট বোন  পাক হায়েনারা ছিল তার পাগল হবার কারণ। সারা জীবন লিখেও কখনো শেষ হবে না জানি,  ঐ পাকিস্তানিদের বর্বরতার সেই কাহিনী।

সে তাকালে

 সে তাকালে  খাদিজা বেগম  সে তাকালে এই নয়নে  পুষ্প ফোটে মন কাননে, তার পরশে জোয়ার আসে  যেন ভেসে যাই তার সনে।। অদেখা এক মায়াতে মন  টেনে নিয়ে যায় তার কাছে, মন শোনে না কোন শাসন  শুধু তারেই ভালোবাসে। তারে ছাড়া প্রাণ বাঁচে না  দাও জানিয়ে জনে জনে।। সে যদি দেয় এনে পানি  পান করি অমৃত জানি, পাগল হয়ে ছুটে যায় মন  একবার পেলে তার হাতছানি।। শান্ত এমন অশান্ত হয়  একদিন তারে না দেখিলে,  মন চায় তারে রাখি আমি  ভালোবেসে আমার দিলে। তারে নিয়ে হাজার স্বপ্ন  চাষ করেছি মনে মনে।।

তোমায় পাবার ইস্যু

 তোমায় পাবার ইস্যু  খাদিজা বেগম  তোমায় বলি কলম আনতে  সাথে বলি খাতাটাও নাই,  খাতা কলম নেই প্রয়োজন  সত্যি বলতে তোমাকে চাই।। তোমায় আমি ফোন করেছি  আমার জন্য আনতে টিস্যু,  টিস্যু আমার নেই প্রয়োজন  তোমায় কাছে পাবার ইস্যু। একা একা ঘুম আসে না  গভীর রাতে ফোন করি তাই।। এটা ওটা বলতে থাকি  আসল কথাই বলা হয় না,  তোমায় ছাড়া ভাল্লাগে না  একা থাকা প্রাণে সয় না।। মনে মনে ভেবে রাখি  কত কথা বলবো বলে,  না বলা সেই কথাগুলো  ঝরে পড়ে চোখের জলে। মোনাজাতে বলি আমি  আমি যেন তোমাকে পাই।।

মধুর মত সম্পর্ক

 মধুর মত সম্পর্ক খাদিজা বেগম  কেন বারে বারে আমার  তার কাছেতেই হয়ে যায় ভুল, যে পারে না কভু আমায়  ক্ষমা করে দিতে এক চুল।। কথা কিংবা কাজের মাঝে  হয় যদি ভুল তিল পরিমাণ,  সেই ভুলটাকে সবার কাছে  তুলে ধরে সে তাল সমান। জীবন নদীর তুফান ভারী  আমি একা পাইনা তার কূল।। কিছুতেই চাইনা আমি  করতে একটু ভুল তার সাথে, মধুর মতো সম্পর্ক চাই  গড়ে নিতে দিনে রাতে।। সত্যি আমি জানিনা তো  সে কি আমায় ভালোবাসে । নাকি সে ভুল ধরার জন্যই  নানা ছলে কাছে আসে। আমার এ মন সারাটাক্ষণ  তার প্রেমেতে তবু ব্যাকুল।।