অশ্রু জলে ভেজা

 অশ্রু জলে ভেজা 

খাদিজা বেগম 


অশ্রু জলে ভেজা ভেজা 

টলমল টলমল আমার দুটি আঁখি,

এত ভালো বাসলাম যারে

তবু আমায় সে দিয়েছে ফাঁকি।।


নদী ভাঙ্গা ঢেউয়ের মতো 

বুকের ভেতর তার বিরহের বন্যা,

বৃষ্টির জলে ভিজে ভিজে 

তাই লুকাতে চাই নয়নের কান্না।

উপায় বলে দাও গো বিধি 

এই যন্ত্রণা কি দিয়ে যে ঢাকি।।


খুব যতনে ভালবেসে 

যারে রাখলাম মনে খাঁচায় পুষে,

সে বুঝলো না ভালোবাসা 

সে কান্দাইলো আমায় বিনা দোষে।।


এই দুনিয়ায় কত মানুষ 

তবু কেন তারেই ভালো লাগে,

ভালোবাসা হয় যদি দোষ 

তবে কেন মনের মাঝে জাগে।

আসবে না সে ফিরে কভু 

তবু কেন বারবার তারি ডাকি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো