ভুলে না যাই
ভুলে না যাই
খাদিজা বেগম
তোমায় যেন ভুলে না যাই
আমি না যাই যেন তোমায় ভুলে,
তুমি আমার জীবন প্রদীপ
তুমি আমার বেঁচে থাকার মূলে।।
তুমি ছিলে তুমি আছো
তুমি থেকো আমার আপন হয়ে,
দুই নয়নের শ্রাবণ ঝরে
শুধু তোমায় ভুলে যাবার ভয়ে।
তোমায় ভুলে যাবার আগেই
আমায় তোমার কাছে নিয়ো তুলে।।
তুমি আমার চোখের আলো
তুমি আমার কানের শ্রবণ শক্তি,
তুমি আমার মুখের কথা
তোমার হাতে লেখা আমার মুক্তি।
তুমি আমার আনন্দ সুখ
তুমি আমার এই হৃদয়ের বিশ্বাস,
তোমায় ছাড়া চাইনা আমি
এই শরীরে বয়ে যাক শ্বাস নিঃশ্বাস।
না যাই যেন স্রোতে ভেসে
তুমি আমায় রাখো তোমার কূলে।।
Comments
Post a Comment