ফিরে এসো
ফিরে এসো
খাদিজা বেগম
ভালোবেসে ঠাই দিয়েছি
যারে আমার মনের ঘরে,
তার মনেতে অন্য কেহ
আমি নাই নাই তার ভিতরে।।
যার আশাতে বসে থাকি
রাত নিশীথে নির্ঘুম চোখে,
সে আসেনা আসেনা সে
থাকে অন্য জনার বুকে।
আমার কথা ভুলে গেলো
জানিনা তো কেমন করে।।
একবার এসে শিখিয়ে দাও
কেমন করে ভুলবো তোমায়,
কত স্মৃতি চোখে ভাসে
বারে বারে আমায় কাদায়।।
তুমি ছাড়া প্রাণ বাঁচে না
শ্বাস নিঃশ্বাসে বড় কষ্ট,
তোমায় পেলে শান্তি পেতাম
আমার হৃদয় হতো তুষ্ট।
যেথায় থাকো ফিরে এসো
এই মিনতি তোমার তরে।।
Comments
Post a Comment