মরণ খুঁজি

 

#খুঁজে_বেড়াই_মরণ
#খাদিজ_বেগম

কিছু আশা আর হতাশা 
এই দুইয়ের মাঝ খানে আমার জীবন,
বারেবার ভুল বোঝাবুঝি
পারিনি তো হতে কারো আপন।।

মেঘে মেঘে আকাশ ঢাকা
তাই দেখি না সূর্যের আলো চোখে,
এই চোখের সামনে আছি
তবু আমায় দেখতে পায় না লোকে।
আমি যেন মরে গেছি
এটা যেন মরা লাশের ভুবন।।

দুর্ভাগা চোখ যেথায় পড়ে
আগুন লেগে ছাই হয়ে যায় সেথায়,
ভয় লাগে খুব আয়না দেখতে
এখন আমি লুকাবো যে কথায়।।

আমায় দেখে জল শুকিয়ে
মরুভূমি হয় সাগরের বুকে,
তাইতো কেহ আমার এ নাম
মনের ভুলেও লয়না কারো মুখে।
এই জীবন আর ভাল্লাগে না
খুঁজে বেড়াই আমি আমার মরণ।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো