কাঙ্গাল

 কাঙ্গাল 

খাদিজা বেগম 


টাকা পয়সার কাঙ্গাল যারা 

তারা ভিক্ষা করে টাকা পয়সা, 

আমি তোমার প্রেমের কাঙ্গাল 

দাও আমাকে একটু ভালোবাসা।।


ভিখারিনী হয়ে আমি 

চেয়ে দেখো তোমার দ্বারে ঘুরি,

শুধু তোমার প্রেম বিহনে 

জ্বলে জ্বলে দিবানিশি পুড়ি।

তোমায় ছাড়া চাইনা কিছু 

মনে প্রাণে তোমায় পাবার আশা।।


বুকের মাঝে ছটফট করে 

প্রাণ বাঁচে না বন্ধু তোমায় ছাড়া,

দূরে দূরে থাকলে সরে 

বাঁচবো না আর আমি যাব মারা।।


দাও দেখা দাও কাছে এসে 

আমায় তুমি কাঁদাইবা আর কত,

প্রেম পিপাসায় আগুন জ্বলে 

মন পুড়ে যায় দাবানলের মত।

তোমার প্রেমে শীতল করো 

নইলে আমার আর হবে না বাঁচা।।



Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো