পাপে মেতে থাকো

 পাপে মেতে থাকো

খাদিজা বেগম 


তোমার ঐ রূপ রাখতে সুন্দর 

তুমি কত ক্রিম পাউডার মাখো,

পোকায় খাবে তোমার ঐ রূপ 

যেই রূপ এত যত্ন করে রাখো।।


সুন্দর হয়ে ওঠো তুমি 

তোমার কথা বার্তা ব্যবহারে,

যত্ন করে রাখো তুমি 

তোমার নৈতিকতা বারে বারে। 

তোমার নীতি আছে নাকি 

তুমি তোমার পরখ করে দ্যাখো।।


রুপ চেহারা মলিন হবে 

অর্থ সম্পদ অন্য লোকে খাবে, 

শুধু রবে যে কর্মফল

তোমার কর্ম তোমার সঙ্গে যাবে।।


এমন কর্ম আর করোনা 

যার ফলাফল হবে তোমার নরক,

তুমি মানুষ মানুষ কিনা 

বিবেক বুদ্ধি দিয়ে করো পরখ।

কোন ভরসায় আজও তুমি 

এত পাপে পাপে মেতে থাকো।।


#hilightseveryonefollowers #খদিজাবেগম #khadija #everyonefollowers #বাংলাদেশ

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ