ঝরা পাতার মত

 #ঝরা_পাতার_মত

#খাদিজ_বেগম 


শীতের ঝরা পাতার মতো 

একে একে ঝরে গেছে আশা,

থেমে গেছে কন্ঠনালী

পাই না খুঁজে কথা বলার ভাষা।।


এই হাতে ওই হাতটি রেখে 

তুমি আমায় কথা দিয়েছিলে,

সারা জীবন সুখে রাখবে

তবু কেন এত দুঃখ দিলে।

আজ তোমাকে পাই না খুঁজে 

খুঁজে পাই না তোমার ভালোবাসা।।


এত দুঃখ কেমন করে 

এক জীবনে একা একা সইবো,

তেমন শক্তি নেই তো আমার 

তোমার দেয়া এই যন্ত্রনা বইবো।।


তোমায় ছাড়া বেঁচে থাকার 

নেই তো আমার অন্য কোন উপায়,

পারিনি তো ভুলে যেতে 

বারে বারে মনে পড়ে তোমায়।

এই ভুবনে আর হবেনা 

আমার বুঝি আর হবেনা বাঁচা।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো