ঘৃণা করি
ঘৃণা করি
খাদিজা বেগম
ঘৃণা করি ঘৃণা করি
মিথ্যে বলা রাজনীতির ঐ মুখ,
ক্ষমতা আর অর্থের লোভে
যারা শূন্য করে মায়ের বুক।।
থুতু ফেলতেও ঘৃণা লাগে
ষড়যন্ত্রকারী নেতার গায়,
দেশের শত্রু দশের শত্রু
যারা চাঁদার নামে ভিক্ষা চায়।
সেবার নামে সন্ত্রাসী দল
দেশের জন্য ডেকে আনে দুখ।।
আদালত আর থানায় পোষা
শিক্ষিত ঐ হিংস্র পশুর ছাও
দলের জন্য কাজ করে আর
জনগণের বেতন খাচ্ছে ফাও।।
লেখাপড়া শিখতে গিয়ে
ওরা শিখছে চাঁদাবাজি, ঘুষ,
তোমরা কবে মানুষ হবে
আসবে ফিরে সবার মাঝে হুস।
অন্যজনকে দুঃখ দিয়া
তোমরা কভু কেউ পাবে না সুখ।।
Comments
Post a Comment