রক্ত জবা ফুল
রক্ত জবা ফুল
খাদিজা বেগম
রক্ত জবা ফুল এনেছি
তোমার চুলে গুঁজে দেবো বলে,
ডালিম রাঙা ওই দুটি গাল
ছুঁয়ে দেবো চুল সরানোর ছলে।।
তোমার চোখের চাহনিতে
আমার এ মন হয়ে গেলে চুরি,
তাইতো ঘরে মন বসে না
আমি তোমার পিছে পিছে ঘুরি।
তোমায় একটু না দেখিলে
বুকের মাঝে প্রেমের আগুন জ্বলে।।
টকটকে লাল রেশমি চুড়ি
এই এনেছি পরাবো ঐ হাতে,
চুড়ি হয়ে থাকবো আমি
দিবানিশি শুধু তোমার সাথে।।
রিনিঝিনি গান শোনাবো
তোমার হাতের নড়াচড়ার তালে,
আমায় তুমি দোষ দিও না
মন ভোমরা বসে যদি গালে।
দিলে দিও আমারি কান
তোমার হাতে মিষ্টি করে মলে।।
Comments
Post a Comment