ভালবাসবো কাকে
ভালবাসবো কাকে
খাদিজা বেগম
ভালোবাসবো কাকে আমি
এখন ভালোবাসবো কাকে?
সকলেই তো যায় হারিয়ে
বাসলাম ভালো যাকে যাকে।।
ভালোবেসে ছিলাম আমি
শিশির ভেজা সকালের ফুল,
সন্ধ্যায় দেখি ঝরে গেল
ভেবেছিলাম হয়েছে ভুল।
হিসাব করে বাসবো ভালো
বাসবো না আর যাকে তাকে।।
ভালোবেসে ছিলাম আমি
ঝরোঝরো শ্রাবণ ধারা,
ছয়টি ঋতুর চক্করে সে
ছেড়ে গেছে আমার পাড়া।।
ভালোবেসে ছিলাম আমি
জোৎস্না ঝরা পূর্ণিমা চাঁদ,
অমানিশায় এসে দেখি
চাঁদ বিহনে অন্ধকার রাত।
কোথায় পাব এমনি প্রেম
যে প্রেম আপন হয়ে থাকে??
Comments
Post a Comment