বিদায় বেলায়

 বিদায় বেলায় 

খাদিজা বেগম 


তুমি আমায় বিদায় বেলায় 

কেঁদে কেঁদে কাঁদাইও না,

তোমায় ছেড়ে যাবার ক্ষত 

চোখের জলে খোদাইও না।।


আজকে যদি না যাই আমি 

আবার আসবো কেমন করে,

কাছে আসার জন্যই আমায় 

যেতে হবে দূরে সরে।

হাসি মুখে দাও বিদায় দাও 

বেদনার সুর বাজাইও না।।


তুমি আমার জীবন বৃত্ত 

আমি ঘুরি তোমায় ঘিরে,

যেখানে যাই যত দূরে 

আমি আসবো আবার ফিরে।।


সন্ধ্যা বেলা সূর্য ডোবে 

সকাল বেলায় জেগে ওঠে,

এখন আমি চলে গেলেও 

পরে আসবো ঠিকই ছুটে।

হে মায়াবী যাবার বেলায় 

এত মায়া লাগাইও না।।


Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ