শক্তিশালী
শক্তিশালী
খাদিজা বেগম
আকাশ সমান উচু উঁচু বিশাল ভারী পাহাড়
তাহার মাথাটা আরো একটু উঁচু করে,
বারে বারে ডেকে বলে এই ভুবনে শক্তিশালী
কোথায়ও কেহ কি আছে আমার উপরে?
তাহা শুনে মুচকি হেসে লোহা বলে ওরে বোকা
মূর্খ নাদান পাহাড় মিথ্যে অহংকারী,
শুধু আমি চাইলেই তোকে কেটে কেটে টুকরা করে
মাটির সাথে মিশিয়ে ফেল দিতে পারি।
তাই শুনে উচ্চহাস্যে এবার আগুন বলে
তিরস্কার করে করে দেমাগের সুরে,
ওরে ভাই নির্বোধ লোহা তোকে তরল করিয়া
রেখে দিতে পারি আমি তীব্র তাপে পুড়ে।
আগুনের কথা শুনে পানি ছলছল হাসে
ওরে নির্বোধ আগুন তুই ছেড়ে দে বড়াই,
শুধু আমারই স্পর্শে অদৃশ্য হবি নিমিষে
আমি যদি ধরি তোকে তুই পাবি না রেহাই।
তাই শুনে বাতাসে বলে ছেড়ে দে এখনি তোরা
তোদের অলিক হিংসা ঐ ঝুট দম্ভোক্তি,
একটুখানি ভেবে দেখ কেউ নাই আমার সমান
তোদের চেয়ে আমার আরো তীব্র শক্তি।
জমিন বলে আমার উপরে বসত করে
কোথায় পেয়েছো এত অহংকার, ঘৃণা,
আমরা সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবো একদিন
শ্রেষ্ঠ জীব মানুষের শ্বাস নিঃশ্বাস বীনা।
আকাশ বলে আমার ছায়ায় আশ্রয় নিয়ে
কোথা থেকে আসে এত তোদের দেমাগ?
তোরা সৃষ্টির সেবা দিতে শ্রেষ্ঠ মানুষের জন্য
যার যার নিয়ন্ত্রণে রেখেদ ঐ রাগ।
পৃথিবীতে আমরা সৃষ্টি মানুষের সেবা দিতে
মানুষেরে কষ্ট দিলে শাস্তি পাবে তুমি,
মানুষ রূপে শয়তানের কাজকর্ম যে করে বেড়ায়
তার জীবনটা পাপে পাপে হবে মরুভূমি।
যাদের লোভ লালসা নিয়ন্ত্রণে রাখে যারা
সব মানুষের সেরা এই জগতে তারা,
ভালো-মন্দ যা করো ভাই অগণিত গুণ বাড়বে
তুমি তা বহন করবে তা যাবে না মারা।
সেই জ্ঞানে শক্তিমান যে পারিবে পাপ থেকে
নিজেকে শুধরিয়ে নিজে নিজে সরে আসতে,
ভালো মন্দ সত্য মিথ্যা বিচার করে যে পারে
নৈতিকতা সঙ্গী করে সৎ পথে বাঁচতে।
৮+৮+৮+৬
Comments
Post a Comment