বড় বেইমান
বড় বেইমান
খাদিজা বেগম
বেইমানা বেইমান বড় বেইমান
তোর মত নাই এত বড় বেইমান,
আমায় ছেড়ে যাবি না তুই
বলে ছিলি হাতে নিয়ে কোরআন।।
এই জগতে সবার চেয়ে
ভেবেছিলাম তোরে অনেক দামী,
তাইতো তোরে বিশ্বাস করে
এতো ভালো বেসে ছিলাম আমি।
ঠিক নাই ঠিক নাই তোর চরিত্র
ওরে ঠিক নাই ঠিক নাই রে তোর জবান।।
খেলনা ভেবে ফেলে দিলি
আমারে তোর মনের মত খেলে,
আমারে তুই জ্বালাই দিলি
আদর করে ইটের ভাটায় ফেলে।।
ভালবাসার কথা বলে
কাছে এসে সব নিলি তুই কেড়ে,
সর্বহারা কইরা আমায়
গেলিরে তুই মৃত্যুর মুখে ছেড়ে।।
তোরে চিনতে ভুল করেছি
ওরে শয়তান তুই যে বড় শয়তান।।
Comments
Post a Comment