মাহেরিন
মাহেরিন
খাদিজা বেগম
কে বলেছে কে বলেছে
মারা গেছেন মাহেরিন,
মাহেরিনের মত মানুষ
বেঁচে থাকেন চিরদিন।।
যাদের জীবন মরণ শুধু
অন্যের জীবন বাঁচাতে,
হাসিমুখে প্রবেশ করে
তারা মরণ খাঁচাতে।
তাইতো তাদের মরণ হয় না
তারা থাকে অমলিন।।
জীবন দিয়ে শিখিয়েছে
মানব সেবা করিতে,
ভয় না করি যেন আমরা
মানব সেবায় মরিতে।।
ঝড় জলোচ্ছ্বাস অগ্নিকাণ্ডে
সদা থাকবো সতর্ক,
ভুক্তভোগীর পাশে থাকবো
ভুলে গিয়ে বিতর্ক।
কোনদিনও শোধ হবে না
মাহেরিনের এমন ঋণ।।
#hilightseveryonefollowers #খদিজাবেগম #বাংলাদেশ #khadija #everyonefollowers
Comments
Post a Comment