মনের শান্তি

 মনের শান্তি 

খাদিজা বেগম 


প্রেমের গাছে ফুল ধরেছে 

তার ফল হইতে দিলি না তো তোরা, 

ওপর ওপর পানি দিয়ে 

তলে তলে কাটলি গাছের গোড়া।।


মুখে মুখে মিষ্টি কথা 

তোদের অন্তর ভরা বিষে বিষে,

জীবন গেল যৌবন গেল 

সব হারালাম তোদের সাথে মিশে।

বন্ধুর নামে ভন্ড তোরা 

ভেঙ্গে দিলি আমার সুখের জোড়া।।


পায়রা পায়রি হয়ে দুজন 

বাকুম বাকুম করতাম ঘরের ছাদে, 

সেই ছাদে সে একলা বসে 

দিবানিশি আমার জন্য কাঁদে।।


ঘর হারালাম পথে নামলাম 

আজ যাযাবর হয়ে আমি ঘুরি,

নাটাই ছাড়া সুতা ছেড়া 

ঠিকানা হীন একটা ঘুড়ি।

শান্তি মনের অমূল্য ধন 

তা নেয়না যে কভু কোন চোরা।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ