বাস্তব ভুবনে

 বাস্তব ভুবনে 

খাদিজা বেগম 


রুমঝুম রুমঝুম বাজে নূপুর 

তুমি যখন আসো আমার স্বপনে, 

ঝমঝম ঝমঝম নামে বৃষ্টি 

ঘুম ভেঙ্গে যায় মিষ্টি প্রেমের কাঁপনে।।


তখন আমি তোমায় খুঁজি 

ঘুমো ঘুমো নয়নে হাত বাড়িয়ে,

খুঁজতে খুঁজতে ঘুমায় যখন 

আবার দেখি তুমি আছো দাড়িয়ে।

ঘুমের ঘরে আসো তুমি 

আসো না ক্যান তুমি আমার জীবনে।।


সুন্দরীদের সেরা তুমি 

তুমি আমার দুই নয়নে অপ্সরা,

তুমি আমার ভালোবাসার 

প্রেম সাগরে কানায় কানায় ঢেউ ভরা।।


কচু পাতার জলের মতন 

টলমল টলমল আমার এ মন বেসামাল,

ভালোবেসে ঠাই করে দাও 

তোমার মনের মাঝে এ মন চিরকাল।

স্বপ্ন হয়ে না থেকে আর 

তুমি এসো আমার বাস্তব ভুবনে।।

Comments