আরও কত কাঁদলে
আরও কত কাঁদলে
খাদিজা বেগম
আরও কত কাঁদলে আমার
চোখের পানি ফুরাবে,
ভালোবেসে কাছে এসে
আমার হৃদয় জুড়াবে।।
তুমি ছাড়া দিশেহারা
পাগল পাগল লাগেরে
দূর আকাশের তারার মত
বিরহী চোখ জাগেরে।
আরও কত রাত জাগিলে
ওই বাহুতে জড়াবে।।
তুমি আমার শুধু আমার
ভালোবাসার মনিকা,
রক্তে রক্তে বয়ে চলা
আমার রক্তের কণিকা।।
তোমায় দেখার জন্য আমার
শ্রাবণ ঝরে নয়নে,
এই যন্ত্রণা সহেনা আর
সহেনা এই পরানে।
এত বেশি ব্যথা দিলে
তুমি আমায় হারাবে।।
Comments
Post a Comment