পথ হারানো মানুষ

 পথ হারানো মানুষ 

খাদিজা বেগম 


পথ হারানো মানুষ আমি 

পথে পথে পথ খুঁজেছি,

পথের খোঁজে পথে নেমে 

পথের অগ্নি তাপ বুঝেছি।।


ঘরের মানুষ আপন ঘরটা 

ছেড়ে যেতে চাইছে বাইরে, 

পথের মানুষ পথে পথে 

ঘরে নেবার কেহ নাই রে।

কোথায়ও নাই আনন্দ সুখ 

যেন দুঃখে ডুবে গেছি।।


এই পৃথিবী যাদুর চক্র

সবাই ঘুরছে হন্য হয়ে তাতে, 

সবাই ব্যস্ত মিথ্যে কাছে 

সত্যের জন্য সময় নেই তো হাতে।।


সবাই চেনে বাহিরের রূপ 

আমি টা কে কেউ চেনে না আজো,

আমার আমি কোথায় আছে 

সবার আগে তোমরা তারে খোঁজো। 

অন্যজনার কথা রেখে 

নিজের সাথে কথা বল বেশি।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ