মধুর মত সম্পর্ক
মধুর মত সম্পর্ক
খাদিজা বেগম
কেন বারে বারে আমার
তার কাছেতেই হয়ে যায় ভুল,
যে পারে না কভু আমায়
ক্ষমা করে দিতে এক চুল।।
কথা কিংবা কাজের মাঝে
হয় যদি ভুল তিল পরিমাণ,
সেই ভুলটাকে সবার কাছে
তুলে ধরে সে তাল সমান।
জীবন নদীর তুফান ভারী
আমি একা পাইনা তার কূল।।
কিছুতেই চাইনা আমি
করতে একটু ভুল তার সাথে,
মধুর মতো সম্পর্ক চাই
গড়ে নিতে দিনে রাতে।।
সত্যি আমি জানিনা তো
সে কি আমায় ভালোবাসে ।
নাকি সে ভুল ধরার জন্যই
নানা ছলে কাছে আসে।
আমার এ মন সারাটাক্ষণ
তার প্রেমেতে তবু ব্যাকুল।।
Comments
Post a Comment