এই বিশ্বটা আমার
এই বিশ্বটা আমার
খাদিজা বেগম
এই বিশ্বটা আমার এক মহা পরিবার
আমি তার মাঝে এক অতি ক্ষুদ্র সদস্য,
এখানে সেখানে আমি জ্ঞানী গুণীদের ভিড়ে
দিবানিশি খুঁজে ফিরি সর্বোচ্চ আদর্শ ।
যেন প্রতিটা মানুষ এক টুকরা শূন্য ভূমি
প্রত্যেকের সাধনার মাঝেই জন্মায় শস্য,
সাধনা ছাড়া হবে না মানুষ কভু মানুষ
নৈতিকতার সাধনাতে ধ্বংস হবে সব দস্যু।
শেষ হয়ে যাবে ঘুস চাঁদাবাজি, টেন্ডারবাজি
থাকবে না কেউ অনাহারে বস্ত্রহীন হয়ে নিঃস্ব,
নিরাপদে চলবো পথ নির্ভয়ে বলিব কথা
স্বর্গের আনন্দে পূর্ণ হয়ে যাবে এই বিশ্ব।
প্রতিহিংসার হিংস্র জাল ছিঁড়ে এসো আজ
আমরা সকলে ত্যাগী মানুষ হয়ে উঠিবো,
নৈতিকতা ধরে রেখে প্রতিটা কদম চলবো
ন্যায়ের ঘ্রাণ ছড়িয়ে রোজ ফুল হয় ফুটবো।
সুন্দর এই পৃথিবীকে রাখবো অনেক সুন্দর
ধীরে ধীরে বৃদ্ধি করব বন জঙ্গল গাছপালা,
আর কখনো দেবো না ক্ষুদ্র স্বার্থে ধ্বংস করতে
ঝরনা, পাহাড়, সাগর, খাল, বিল, নদী, নালা।
হামিংবার্ড থেকে শুরু করে ঐ ঈগল পাখি
ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়া থেকে বৃহত্তম তিমি, হাতি,
চোখ জুড়ানো হরিণ, মন মাতানো প্রজাপতি
কেউ কখনো করবো নাতো কোন প্রাণীদের ক্ষতি।
সবুজে সবুজে ভোরবো আমাদের পরিবার
দূষণমুক্ত রাখবো তার মাটি, পানি, আলো, বায়ু,
বিশ্বটাকে ভালো রাখলেই ভালো থাকবো আমরা সবাই
সুস্থ দেহ, মন পাবো তার সাথে পাবো আয়ু ।
আমাদের এই বিশ্বটা বিশাল অতিথি শালা
আমরা সব মানুষ তার প্রধান অতিথি,
এখানের চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, মাটি
শুধু মানব সেবায় ব্যস্ত থাকে দিবারাতি।
অবহেলা অনাদরে কোন অজ্ঞতায় নয়
ভালোবেসে মমতায় পুষবো এই পরিবারটারে,
যাতে এই পরিবারের সেবায় আগামী শিশু
ধীরে সুস্থে সৎ ভাবে মহা জ্ঞানী হয়ে বাড়ে।
বড় লোক হতে হলে নৈতিকতা চর্চা কর
লোক বড় জ্ঞানে গুনে টাকার দাপটে নয়,
ইচ্ছাকৃত পাপ করে মানুষ নিকৃষ্ট হয়
মানুষের ব্যবহারে পাওয়া যায় পরিচয়।
৮+৮+৮+৮
Comments
Post a Comment