কেউ আপন নয়

 কেউ আপন নয় 

খাদিজা বেগম 


এই পৃথিবীর কেউ আপন নয় 

আপন সেজে আসে স্বার্থের টানে,

স্বার্থ যখন ফুরিয়ে যায় 

ডুবিয়ে যায় দুই নয়নের বানে।।


যারে যত আপন ভাবো 

সেইতো তোমায় দেবে তত কষ্ট, 

ভালোবেসে যত্ন করে 

তোমার শান্তি করে দেবে নষ্ট। 

বিশ্বাসী হয় বিশ্বাসঘাতক 

এই পৃথিবীর সকলে তা জানে।।


যেন সবার উপর টাকা 

টাকার কাছে রক্তের বাঁধন শূন্য, 

যাদের কাছে যত টাকা 

এই পৃথিবীর সম্মান তাদের জন্য।।


নৈতিকতা ছাড়া মানুষ 

মুক্তা ছাড়া ঐ ঝিনুকের মত, 

নীতি হীনার অর্থসম্পদ

আপন হৃদয় করে দেবে ক্ষত।

সত্যিকারের মানুষ যারা 

তারাই রবের আদেশ নিষেধ মানে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো