তোমার প্রেমের জালে
তোমার প্রেমের জালে
খাদিজা বেগম
তোমার গায়ে জোসনা হয়ে
পূর্ণিমা চাঁদ ঝরে পড়ে রাতে,
দিনের বেলায় সূর্য ঘুরে
রোদ্র হয়ে তোমার সাথে সাথে।।
সাগর আসে তোমার কাছে
শ্রাবণের বাঁধ ভাঙ্গা পানি হয়ে,
পাহাড় আসে তোমার কাছে
ঝর্না ধরার মতো বয়ে বয়ে।
আমার এ মন যদি পড়ে
তোমার প্রেমে দোষ দিও না তাতে।।
তোমায় দেখে ফাগুন আসে
রাঙা পলাশ কৃষ্ণচূড়া ফোটে,
তোমায় দেখে গান শুরু হয়
কুকিল পাখির মিষ্টি ঠোটে ঠোঁটে।।
তোমাকে ফুল ভেবে এ মন
যদি বসে তোমার রাঙ্গা গালে,
এ মন বন্দি করে রেখো
খুব যতনে তোমার প্রেমের জালে।
জীবন আমার ধন্য হবে
বন্দী হয়ে থাকলে তোমার হাতে।।
Comments
Post a Comment