দলীয় রোবট
দলীয় রোবট
খাদিজা বেগম
শাড়ি দিলা চুড়ি দিলা
দিলা না ভাই একটা পেটিকোট,
কেমন করে পরবো শাড়ি
কি দিয়া ভাই লাল করিব ঠোঁট??
কনসিলার আর ফাউন্ডেশন
সাথে একটা ফেইস পাউডার চাই,
অবলা এই আনসার নারী
সন্ত্রাসীদের দেখলে খুব ভয় পাই।
বাচার জন্য তাই বেঁধেছি
সন্ত্রাসীদের সাথে একটা জোট।।
ওরা খাবে লুটেপুটে
খুন করবে যত খুশি লোক,
আমরা ওসব দেখার পরেও
বোবা থাকবো বন্ধ রাখব চোখ।।
তাতে আমরা পেয়ে যাব
সন্ত্রাসীদের চাঁদার টাকার ভাগ,
রক্ষক সাজা ভক্ষ আমারা
ভয় করি খুব সন্ত্রাসীদের রাগ।
আবেগ, বিবেক কাজ করে না
আমরা শয়তান দলীয় রোবট।।
Comments
Post a Comment