সঠিক শিক্ষা
সঠিক শিক্ষা
খাদিজা বেগম
একদিন সোনার বাংলার মাটি
সোনায় সোনায় উঠবে ভরে,
বাংলার সন্তান হবে সেরা
সঠিক শিক্ষা অর্জন করে।।
সেই দিন বেশি দূরে নেই আর
আছে ওদের বুকে প্রত্যয়,
প্রাণপণে লড়াই করে
ওরা আনতে জানে বিজয়।
লাল সবুজের বিজয় নিশান
নীল আকাশে দেখো উড়ে।।
ইতিহাসে আছে গাঁথা
বায়ান্ন, একাত্তর, চব্বিশ,
আমরা মিথ্যা ধ্বংস কারি
আর সত্যকে করি কর্নিশ।।
আমরা যোদ্ধা বীর বাঙালি
শিশু, যুবক, বৃদ্ধ সবাই,
সবার উপর আমাদের দেশ
তার উপরে আর কিছু নাই।
দেশের ক্ষতি করবে যারা
যুদ্ধ করবো তাদের তরে।।
Comments
Post a Comment