বিশ্ববাসী
#বিশ্ববাসী
#খাদিজা বেগম
শোনো শোনো বিশ্ববাসী
জন্ম আমার সোনার বাংলা দেশে,
আমরা সবাই এক পরিবার
মিলেমিশে জীবন কাটাই হেসে।।
এই দেশেতে সবাই আপন
সবাই করে সকলেরে সম্মান,
কৃষক তাঁতি কামার কুমর
আমরা সবাই বাংলা মায়ের সন্তান।
আমরা সবাই গর্ব করি
সবার আগে দেশটা ভালবেসে।।
আমাদের এই জন্মভূমি
জ্ঞানীগুণী পীর আউলিয়ার ঘাঁটি,
বীর শহীদদের রক্তে ভেজা
পবিত্র এই বাংলা মায়ের মাটি।।
অতিথীদের সেবায় আমরা
এই পৃথিবীর সবার চেয়ে সেরা,
আমরা সবাই সবার তরে
আমাদের দেশ মানবতায় ঘেরা।
যুক্তি দিয়ে তর্ক করি
এক হয়ে যাই মানব সেবায় এসে।।
Comments
Post a Comment