মন আকাশে
মন আকাশে
খাদিজা বেগম
তুমি আমার মন আকাশে
জেগে উঠা পূর্ণিমা চাঁদ,
তোমার চাঁদের জোছোনাতে
আমি ভিজবো সারাটা রাত।।
জোৎস্না হয়ে ঝরবে তুমি
শীতল হয়ে যাব আমি,
প্রেম পিপাসায় তপ্ত এ মন
জানে আমার অন্তর্যামী।
তুমি ছাড়া নাই দরদী
বাড়িয়ে দাও দরদী হাত।।
ভালবাসার উপবাসে
মন হয়েছে বড় কাতর,
ভিখারিনী হয়ে এ মন
তোমার দ্বারে চাইছে আদর।।
প্রেমের ঝড়ে নর ভর করে
এই দেহ মন কাঁপে থর থর,
ভালোবেসে ঠাই করে দাও
আমায়, তোমার মনের ভিতর।
জনম জনম তোমাকে চাই
একজনমে মিটবে না সাধ।।
Comments
Post a Comment