হিসাব শেষে দেখি

 হিসাব শেষে দেখে 

খাদিজা বেগম 


আজকাল আমার ঘুম আসেনা 

বুকের ব্যাথায় বসে থাকি রাতে,

মাঝে মাঝে ব্যথা বাড়ে 

এই বুকটা কে চেপে রাখি হাতে।।


আল্লাহ ছাড়া কেউ জানে না 

চেয়েছিলাম এই জীবনে তোমায়,

হয়তো আমি মরে যাবো 

শুধু তোমায় না পাবার এই ব্যথায়।

মন পারি না বোঝাতে যে

তুমি নেই নেই আমার এই বরাতে।।


জানি না মন কেন এমন 

বারবার তারে চায় যে আমায় চায় না,

শুধু তারেই আপন ভাবে 

যে আমাকে আপন করে লয় না।।


বোকা এ মন ভুল মানুষকে 

ভালোবেসে দিবানিশি কাঁদে,

নাই যে দৃষ্টির সীমানাতে 

তারেই কেন আঁখি ডোরে বাঁধে।

হিসাব শেষে দেখি সব ভুল 

সেই ভুলেরি মাশুল আঁখি পাতে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো