বিরহী চোখ

 

বিরহী চোখ 

খাদিজা বেগম 

ঝিরিঝিরি বৃষ্টি পড়ে
বিহিরেতে ঠান্ডা ঠান্ডা বাতাস,
এমন সময় তোমায় ভেবে
মনে মনে মন হয়ে যায় উদাস।।

কত স্মৃতি মনে করে
অশ্রু জলে চোখ ভেসে যায় বারবার
বিরহী মন একা একা
দিবানিশি জ্বলে পুড়ে ছারখার।
এই যাতনা আর সহে না
তোমায় ছাড়া নাতো আমার খালাস।।

মুক্তা ছাড়া ঝিনুক যেমন
তেমনি আমি তোমায় ছাড়া শূন্য,
তোমায় পেলে কানায় কানায়
আমার শূন্য জীবন হবে পূর্ণ।।

তোমাকে চাই মনে প্রাণে
তোমায় ছাড়া কষ্ট কষ্ট লাগে,
একলা জীবন ভাল্লাগে না
বারে বারে মরণের সাধ  জাগে।
রাত নিশীথে জেগে জেগে
বিরহী চোখ তোমায় করে তালাশ।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো